ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ও জামায়াত-এনসিপির শর্ত ঐক্যের পথে বাধা’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ এএম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।  ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ও এনসিপির শর্ত এবং নাসিরুদ্দিন পাটোয়ারীর লাগামহীন বক্তব্যকে জাতীয় ঐক্যের পথে বাধা হিসেবে অভিহিত করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

সোমবার (২৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার ঐক্যের বিষয়ে শর্ত দিয়ে বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো ঐক্য তৈরি হবে না। গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে। গণভোটের রায় মানলে বিরোধীদল জামায়াতে ইসলামী সর্বশক্তি দিয়ে ফ্যাসিবাদকে রুখবে।’’

অন্যদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শর্ত দিয়ে বলেছেন, ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এর মাধ্যমে জনগণ বুঝতে পারবে, সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছেও ইতিবাচক বার্তা যাবে।’

এ ছাড়া নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্য উদ্ধৃত করে আবু হানিফ লেখেন, ‘নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন- ‘অনেকেই বলছে তারেক রহমান গর্তে পড়েছে, পড়তে দাও। বিএনপিকে মুচলেকা দিতে হবে যে ভুল করেছি, মাফ করে দেন, আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করব।’’

এসব শর্ত ও বক্তব্যের সমালোচনা করে গণঅধিকার পরিষদের মুখপাত্র বলেন, ‘সরকার যখন দেশের বৃহৎ স্বার্থে ঐক্যের ডাক দিয়েছে, তখন জামায়াত ও এনসিপি শর্ত দিচ্ছে। আবার একদিকে এনসিপির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন, অন্যদিকে এনসিপির আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী লাগামহীন বক্তব্য দিচ্ছেন। জামায়াত ও এনসিপির শর্ত এবং পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ঐক্যের পথে বাধা।’

দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে যেখানে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির উচিত ঐক্যবদ্ধ ভাবে কাজ করা, সহনশীল বক্তব্য দেওয়া,সেখানে শর্ত কিংবা লাগামহীন বক্তব্য এগুলো তো কারও জন্যেও ইতিবাচক হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগ আমাদের জাতীয় শত্রু,ফলে তাদের বিষয়ে শর্তহীন ঐক্য হওয়া উচিত আমাদের মাঝে।

পোস্টের শেষে তিনি বলেন, ‘দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে যেখানে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির উচিত ঐক্যবদ্ধভাবে কাজ করা ও সহনশীল বক্তব্য দেওয়া, সেখানে শর্ত কিংবা লাগামহীন বক্তব্য কারও জন্যই ইতিবাচক হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগ আমাদের জাতীয় শত্রু; ফলে তাদের বিষয়ে শর্তহীন ঐক্য হওয়া উচিত আমাদের মাঝে।’

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নামের আগে ‘ইকো’ শব্দ ব্যবহার করলে অনুষ্ঠানে যাবেন না আইমান আল জাওহারী
নিজের নামের সঙ্গে ‘ইকো’ শব্দ যুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইকো হুজুর’ নামে পরিচিত আইমান আল জাওহারী।
নামের আগে ‘ইকো’ শব্দ ব্যবহার করলে অনুষ্ঠানে যাবেন না আইমান আল জাওহারী
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম
বাংলাদেশে শিশুদের ফেসবুক ও ইউটিউব ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠন করতে বলা হয়েছে।
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম
হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত: রাশেদ খাঁন
আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। 
হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত: রাশেদ খাঁন
‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’
আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
আরও পড়ুন
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ: আবু হানিফ