ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে— জামায়াত আমিরের এ বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের আমির শফিকুর রহমান ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না। দেশি-বিদেশি সব পর্যবেক্ষক একবাক্যে স্বীকার করেছেন, এই নির্বাচন বাংলাদেশে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে বিএনপি তাদের জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং জামায়াত আমিরের এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি।

জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, আজ বিভিন্নভাবে বিএনপির কর্মকাণ্ডের ওপর ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা চলছে। বিভেদ সৃষ্টি করার পাঁয়তারা চলছে। ৫ আগস্টের পর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটি নষ্ট করার অপচেষ্টা চলছে। একটি মহল আবারও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে কি না— সেটি আমাদের চিন্তা করতে হবে, দেশবাসীকেও চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না, সেটিও আমাদের ভাবতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, অতীত ইতিহাস বিবেচনায় জনগণ ইতোমধ্যেই ওই দলকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও যেন রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা যায়, সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ প্রমুখ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘৫ আগস্টের পর হঠাৎ গজিয়ে ওঠা নেতা নয়, কমিটিতে মূল্যায়ন পাবেন ত্যাগীরা’
বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিলেন, জেল-জুলুমের শিকার হয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন, আগামী দিনে তাদের নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মোরাদ। 
‘৫ আগস্টের পর হঠাৎ গজিয়ে ওঠা নেতা নয়, কমিটিতে মূল্যায়ন পাবেন ত্যাগীরা’
আপত্তিকর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন এমপি আজিজ
ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে ছেলের সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া বলে দাবি করছেন এমপি।
আপত্তিকর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন এমপি আজিজ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫০০ শ্রমজীবীর মধ্যে খাবার বিতরণ
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে পাঁচ শতাধিক অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫০০ শ্রমজীবীর মধ্যে খাবার বিতরণ
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ: রিজভী
বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই বিগত আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত ‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংলাপে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। এ সময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম, গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  রিজভী বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি খাত ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারের প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। কোনো খাতই জবাবদিহির বাইরে থাকতে পারে না। বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই বিগত আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য নিরূপণের যে গবেষণা করা হয়েছে, তাতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উঠে এসেছে। গবেষণাটির মূল প্রবন্ধ যতটুকু আমি পড়েছি, তাতে আমার কাছে বিষয়টি বস্তুনিষ্ঠ মনে হয়েছে। সেখানে প্রচলিত পরিসংখ্যানকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ না করে, সেই তথ্যের ভিত্তি ও যথার্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনি বলেন, সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে বিদ্যুৎ ব্যবহারের মাত্রা বিবেচনা করে কাউকে হতদরিদ্র বা চরম দরিদ্র হিসেবে চিহ্নিত করা কতটা যথাযথ, তা যাচাই করা প্রয়োজন। গবেষণার ক্ষেত্রে কোনো একটি সিদ্ধান্তকে চূড়ান্ত ধরে নেয়ার পরিবর্তে বিকল্প ব্যাখ্যা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেয়া জরুরি। গবেষণায় প্রশ্ন তোলার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো প্রশ্ন করা। পৃথিবীতে জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রা প্রশ্নের মধ্য দিয়েই এগিয়েছে। প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসের উদাহরণ টেনে তিনি বলেন, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না, কিন্তু তিনি প্রশ্নের মাধ্যমে জ্ঞানচর্চা করেছেন। পরবর্তী সময়ে প্লেটো একাডেমি এবং অ্যারিস্টটল লাইসিয়াম প্রতিষ্ঠা করেন। প্রশ্ন করার এই চর্চাই জ্ঞান-বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রিজভীর মতে, আলোচ্য গবেষণারও উল্লেখযোগ্য দিক হলো, এতে বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যানকে ভিত্তি হিসেবে নেয়া হলেও সেই পরিসংখ্যানের মাধ্যমে দারিদ্র্যের প্রকৃত চিত্র কতটা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রাখা হয়েছে। বিশেষ করে শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের মধ্যে কারা প্রকৃত অর্থে চরম দরিদ্র, তা নির্ধারণের ক্ষেত্রে বাস্তব অবস্থা বিবেচনা করা জরুরি। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। কোথাও বিদ্যুৎ পৌঁছালেও আশপাশের তুলনামূলক সচ্ছল পরিবারগুলো সুবিধা পেতে পারে, কিন্তু অনেক পরিবার সেই সুযোগের বাইরে থেকে যায়। ফলে দেশের সর্বত্র বিদ্যুৎ ব্যবহারের সুযোগ সমান নয়। দারিদ্র্যের সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে রিজভী ঢাকার বস্তি এলাকার বাস্তবতার কথাও তুলে ধরে তিনি বলেন, সেখানে অনেক দরিদ্র মা-বাবা কঠোর পরিশ্রম করে সন্তানদের পড়াশোনা করানোর চেষ্টা করেন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে পরিবারের সদস্যদের বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করতে হয়। একজনের পড়াশোনা শেষ হলে অন্যজন পড়তে বসে। কখনো দিনের বেলায় পড়াশোনার সুযোগ না পেয়ে রাতে পালা করে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। এমনকি কিছু পরিবারকে হারিকেন জ্বালিয়েও পড়াশোনা চালিয়ে যেতে হয়। তিনি বলেন, এসব বাস্তবতা বিবেচনায় না নিয়ে কেবল বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের ভিত্তিতে হতদরিদ্র মানুষের প্রকৃত অবস্থা নির্ধারণ করা কঠিন। তাই এ ধরনের গবেষণায় মানুষের জীবনযাত্রা, বিদ্যুৎ ব্যবহারের সুযোগ এবং বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে তিনি গবেষণাটির উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বিদ্যুৎ সংকট মোকাবিলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার কথাও তুলে ধরেন রিজভী বলেন, বিকল্প জ্বালানির উৎস হিসেবে সৌরবিদ্যুতের সম্ভাবনা ক্রমেই সামনে আসছে। এ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাচ্ছেন। তিনি জানান, অস্ট্রেলিয়াভিত্তিক একটি কোম্পানির প্রতিনিধিদলের বাংলাদেশে আসা এবং জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয়টি তিনি পত্রিকায় পড়েছেন। এ ছাড়া জাপানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে জ্বালানি নিরাপত্তার বিষয়টিও আলোচ্যসূচিতে গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। রিজভী বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুতের মাধ্যমে পরিবার ও প্রতিষ্ঠান নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারলে উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে এ খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনাও রয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সমস্যার কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হচ্ছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহে অনিশ্চয়তার মধ্যে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেয়ার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের ফলে দেশের কিছু এলাকায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং রান্নার চুলা জ্বালানোর মতো দৈনন্দিন প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কিছুটা স্বস্তি এসেছে। ভবিষ্যতে উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা গেলে জ্বালানি খাতে আরও সহযোগিতা পাওয়া সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর কয়েক মাস অতিবাহিত হয়েছে। বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সময় প্রয়োজন। তবে নির্বাচিত সরকারের বৈধতা, দেশপ্রেম এবং অঙ্গীকার রক্ষার তাগিদ থাকলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঘাটতি পূরণ করা সম্ভব বলে তিনি মনে করেন। আরটিভি/টিআর
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ: রিজভী
ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম। কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের স্বাক্ষরে ২৩ সদস্যের কমিটিটি অনুমোদন দেওয়া হয়।  কমিটি অনুমোদনের পর রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম। তার দাবি, কমিটি গঠনের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  ফেসবুক পোস্টে খন্দকার দিদারুল আলম লেখেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ আরটিভি/এসআর
ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল