ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আমরা আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি: হাসনাত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম
সংসদে হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

দেশ আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তবে সেখানে এবার বিএনপি সুবিধা পাবে না, জামায়াত সুবিধা পাবে না, এনসিপি সুবিধা পাবে না। পরাজিত শক্তি সুবিধাভোগী হবে।

তিনি বলেন, আমরা আশাহত হই, যখন দেখি ট্যাগিং দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি। মতপ্রকাশের জন্য বাসা থেকে তুলে নেওয়া হচ্ছে, আমরা মতপ্রকাশের স্বাধীনতা চাই। আমরা শুধু মত নয়, আমরা দ্বিমত প্রকাশ করতে চাই। কিন্তু আমাদের মতপ্রকাশে বাধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

এনসিপির এই নেতা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ফের গেস্টরুম-গণরুমের কালচার গড়ে উঠছে। ক্ষমতাসীনরা তাদের সন্তানদের বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে। মধ্যবিত্তদের সন্তানদের রাজনীতিতে ব্যবহার করে ক্ষমতালোভীরা। এসব সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা এই পরিস্থিতির অবসান চাই।

এছাড়া, সমসাময়িক সংকটের কথা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চড়ে, মন্ত্রণালয়ের এসিতে বসে, বাসায় ২৪ ঘণ্টা বৈদ্যুতিক ব্যবস্থায় বসে জনগণের সমস্যা বোঝা যায় না। এজন্য আমরা যখন সংসদে দাঁড়াই তখন জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না।

কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না। এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না। সংসদে যারা বসে আছি, আমরা দেশের মধ্যে অন্যতম সুবিধাভোগী। জনগণের কাছে যেতে হবে, জনগণের সমস্যাগুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো আমাদের নিরসন করতে হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে এবং এর উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, অতীতে যেভাবে কোনো স্বৈরাচার এ দেশে টিকতে পারেনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না।
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
বুধবার (১৪ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
ড. ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণে রিজভীর নিন্দা
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জেএফকে বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ড. ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণে রিজভীর নিন্দা
আরও পড়ুন
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা
‘মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন’