মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি: নাহিদ ইসলাম

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৩:২১ পিএম


মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন (ভিত্তি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা মনে করি, এই প্রজন্মের যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তার মাধ্যমে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। ফলে, মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের কোন সাংঘর্ষিক অবস্থান নেই। 

তিনি আরও বলেন, আমরা বারবার বলেছি জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের কথা বলেছি। জুলাই গণঅভ্যুত্থানেও আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। কোথায় পার্থক্য? 

আরও পড়ুন

বিরোধী দলের চিফ হুইপ বলেন, আমরা কেউ বলিনি জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধ থেকে বড়, জুলাই ৯০ থেকে বড় কিংবা ছোট। বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি বিশেষ ঘটনা। মুক্তিযুদ্ধ আরেকটি বিশেষ ঘটনা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন (ভিত্তি)। এ ব্যাপারে আমরা আনকমপ্রোমাইজিং।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission