
তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (গার্মেন্ট টিইউসি) ৭ জন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গার্মেন্ট টিইউসি- সংগঠনটি বামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমর্থিত।
রোববার ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান এ আদেশ দেন। এর আগে সংগঠনটির সভাপতি মন্টু ঘোষসহ আটজন নেতা আত্মসমর্পণ করে জামিন চান। আদালত মন্টু ঘোষের জামিন মঞ্জুর করলেও বাকিদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো ৭ জন হলেন গার্মেন্ট টিইউসির কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাংগঠনিক সম্পাদক কেএম মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন, কেন্দ্রীয় সদস্য মো. শাহজাহান, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, সাভার আশুলিয়া আঞ্চলিক শাখার সভাপতি লুৎফর রহমান, সাদেকুর রহমান শামীম।
--------------------------------------------------------
আরও পড়ুন: ফখরুল ধানের শীষে ভোট চান না কেন: নাসিম
--------------------------------------------------------
এদের মধ্যে জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম ও কাজী রুহুল আমিন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য। বাকিরাও সিপিবির রাজনীতির সঙ্গে জড়িত।
আরও পড়ুন:
এসজে




