ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের ১১ নেতা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:৩২ পিএম
আরটিভি গ্রাফিকস

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রদলের সদ্য ঘোষিত ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ জন পদধারী নেতার অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ‘অনুপ্রবেশকারীদের’ জায়গা দেওয়ার অভিযোগে দলীয় নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।

শুক্রবার (১ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত মমেক ছাত্রলীগের কমিটিতে থাকা ১১ জন নেতা বর্তমান ছাত্রদলের এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তাদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মোহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, জান্নাতুল ইসলাম নাবিল, আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসাইন রিফাত, জাকারিয়া আরজু ও সাব্বির আহমেদ সৌরভ। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মেহেরাব হোসেন মিয়াদ ও প্রান্ত সাহা।

আরও পড়ুন

এ ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতারা।

মমেক ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কিডনি বিভাগের প্রধান ডা. আসাদুজ্জামান রতন বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাদের ছাত্রদলে অন্তর্ভুক্তি অত্যন্ত বিব্রতকর। কমিটি ঘোষণার আগে যথাযথ যাচাই-বাছাই করা প্রয়োজন ছিল।

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান বলেন, দলে ত্যাগী নেতাকর্মীর অভাব নেই। বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি ভবিষ্যতে দলের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ঘটনাটিকে নিন্দনীয় আখ্যা দিয়েছেন।

তিনি জানান, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কমিটি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হবে।

ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, বিতর্কিতদের বিষয়ে কেন্দ্র ইতোমধ্যে অবগত হয়েছে এবং দ্রুতই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ন আহ্বায়ক রিজভী আহমেদ বলেন, ২০২৩ সালে আমরা ক্যাম্পাসে নতুন ছিলাম। তখন হলে থাকা সুবিধার্থে আমাদেরকে ছাত্রলীগের কমিটিতে সদস্য পদে রাখা হয়েছিল। তবে, জুলাই আন্দোলনে আমরা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেইনি। কেন্দ্রীয় কমিটির গত কয়েক বছরে আমাদের কর্মকাণ্ড যাচাই-বাছাই করেই ছাত্রদলের কমিটিতে আমাদের স্থান দিয়েছে।

অপর যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসাইন রিফাত জানান, প্রথম বর্ষে থাকার সময় আমাদেরকে না জানিয়ে ছাত্রলীগের কমিটিতে রাখা হয়েছিল। তখন রাজনৈতিক পরিস্থিতি এমন ছিল যে, হলে থাকতে জন্য অবশ্যই সরকার দলের সঙ্গে সম্পৃক্ত থাকটা ছিল বাধ্যতামূলক।

তবে, আমরা মনে প্রাণে বিএনপি করতাম। এখন দল যাচাই-বাছাই করে আমাদের মূল্যায়ন করেছে বলেও জানান যুগ্ম আহ্বায়ক আরাফাত।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পাঠানো শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে হস্তান্তর করেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত স্পেনের দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। স্পেনের রাজাকে পাঠানো শুভেচ্ছাপত্রে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। চিঠিতে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার সম্ভাবনা তুলে ধরা হয়। এতে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।  সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর যোগ দেন। আরটিভি/ এসকেডি  
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
পরাজিত শক্তি ও তাদের মদতদাতাদের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি সজাগ ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আরও পড়ুন
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, দলীয় স্বার্থে করেছে: রিজভী