ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জাপান সফর শেষে যা বললেন জামায়াত আমির

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার অতিরিক্ত ‘পলিটিসাইজ’ (রাজনীতিকরণ) হয়ে গেছে। এ কারণে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দিতে পারছে না। গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা এর বাস্তব উদাহরণ।

শনিবার (৯ মে) সকালে সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। দুই দেশের কাজের মাধ্যমে এই সম্পর্ক ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, জাপানে অবস্থানরত প্রবাসীরা দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। প্রবাসীদের বার্তা উদ্ধৃত করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের ‘ফাঁকিঝুঁকি’ চলবে না।

এ সময় তিনি ‘জুলাই বিপ্লবে’ আহতদের সুচিকিৎসার ওপর জোর দিয়ে বলেন, থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত যোদ্ধাদের প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য অন্য দেশে পাঠাতে হবে। এ বিষয়ে তিনি সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ পরিস্থিতি ও সীমান্ত ইস্যু নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। তবে চাই নিরীহ মানুষের ওপর যেন জুলুম করা না হয়। বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে অত্যাচার না করতে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছি।’ একই সঙ্গে সীমান্তে ‘পুশ-ইন’ চেষ্টার বিষয়েও গভীর পর্যবেক্ষণ চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সকালবেলা বিমানবন্দরে পৌঁছালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান।
আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৭ অক্টোবর)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি
‘আমজনতার তারেক রহমান কুবি ছাত্রদলের কর্মী ছিলেন’
আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নকালে ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ।
‘আমজনতার তারেক রহমান কুবি ছাত্রদলের কর্মী ছিলেন’
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মতো ব্যক্তিত্বদের কারণে গণতন্ত্র বারবার ফিরে এসেছে। সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সাংবাদিক হিসেবে গিয়াস কামাল চৌধুরী নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তার মতো দৃঢ়চেতা সাংবাদিকরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে তিনি সব সময় সজাগ ছিলেন। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী। তিনি জানান, ইতালিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক অভিবাসী কাজের সন্ধানে যান। দরিদ্রতা ও রাজনৈতিক সংকটসহ নানা কারণে মানুষ দেশ ছেড়ে সেখানে যান। তবে সেখানে চুরির সঙ্গে ইতালিয়ানদের পরিবর্তে বিভিন্ন দেশ থেকে যাওয়া কিছু অভিবাসীর সংশ্লিষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে তিনি কয়েকটি দেশের নাম উল্লেখ করতে চাননি। রিজভী বলেন, ইতালিতে বহু বাংলাদেশি ও বিদেশি পর্যটকের সঙ্গে কথা বলে তিনি বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের চুরির অভিযোগ শোনেননি। নানা সমস্যার মধ্যেও বাংলাদেশিদের কিছু ইতিবাচক দিক রয়েছে, যা গর্ব করার মতো। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের সুনাম রয়েছে। ইউরোপীয়দের অনেকে বলেছেন, বাংলাদেশিদের মতো ভালো শ্রমিক পাওয়া কঠিন। তিনি বলেন, রোমের সেন্ট্রাল স্টেশনের আশপাশে আগে অন্য দেশের নাগরিকদের অনেক দোকানপাট থাকলেও এখন সেখানে বাংলাদেশিদের ব্যবসায়িক উপস্থিতি বাড়ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বাসসের চেয়ারম্যান কবি আব্দুল হাই সিকদার প্রমুখ। আরটিভি/ এসকেডি  
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
জানাজা-দাফনে বাধা দিচ্ছে, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ক্ষমতায় না গিয়েই যারা ভিন্নমতের মানুষের জানাজা-দাফনে বাধা দিচ্ছে, কখনো ক্ষমতায় গেলে তারা আরও বর্বর হবে। তাই সবার নৈতিক দায়িত্ব জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা।
জানাজা-দাফনে বাধা দিচ্ছে, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন
যুবদলকে শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই: নয়ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বলেছেন, যুবসমাজকে শিক্ষিত, দক্ষ, কর্মমুখী ও রাষ্ট্র গঠনের কাজে সম্পৃক্ত করার মধ্য দিয়ে সংগঠনটিকে একটি শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।
যুবদলকে শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই: নয়ন
আরও পড়ুন
সংবিধান মানলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে প্রশ্ন জামায়াত আমিরের
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
রাড্ডা ভাঙচুরের ঘটনায় সরকারকে জামায়াত আমিরের বার্তা