ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘জেডআরএফ’র কমিটি গঠন

বাসস

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতার স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। সেইসঙ্গে কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে।

কমিটিতে অধ্যাপক মো. লুৎফর রহমানকে আহ্বায়ক এবং কৃষিবিদ বয়জার রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন-অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, রেজাউর রহমান চৌধুরী সুমন এবং ডা. পারভেজ রেজা কাঁকন।

আরও পড়ুন

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন- প্রকৌশলী মো. মাহবুব আলম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, কৃষিবিদ আনোয়ারুল কবীর মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী আরিফুল ইসলাম ভূঁইয়া, ডা. মো. এরফানুল হক সিদ্দিকী, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন (সাজিদ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মো. শামীম আহমেদ, অধ্যাপক ড. মো. আবদুল করিম, প্রকৌশলী মো. শাহীন হাওলাদার, প্রকৌশলী মেহেদী হাসান সোহেল, প্রকৌশলী আসিফ হোসেন রনি, প্রকৌশলী এলামুল হক , প্রকৌশলী ফজলে মাহবুদ অতি, অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, ব্যবসায়ী সৈয়দ এজাজ কবির, ব্যবসায়ী তানিম খান, ব্যবসায়ী মহলীন চৌধুরী, ব্যবসায়ী সাকিবুজ্জামান, মিসেস শামীমা রহিমা, ডা. জাহানারা লাইজু, ডা. এস এম রাকিবুল ইসলাম আকাশ, ডা. গালিব হাসান, ডা. এম আর হাসান, ডা. আমিরুল ইসলাম পাটওয়ারী, সাংবাদিক শফিকুল ইসলাম, ডা. তানজীম কুবায়েশ অফিফ, ডা. কাইয়ুম হোসেন লিফাত, ডা. মেহেদী হাসান তুষার এবং ডা. রাসেল হোসেন।

কমিটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম।

এছাড়াও বিভিন্ন কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আরও তিনটি উপকমিটি গঠন করা হয়েছে। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ উপকমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান, বৃক্ষ রোপণ উপকমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম, এবং বৃদ্ধাশ্রম/ এতিমখানা আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রকৌশলী শাহীন হাওলাদার।

ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পরাজিত শক্তি বোমা বাজি ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য তৈরির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা ও পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির পর্যবেক্ষণ দলের সভা অনুষ্ঠিত হয়, পরে তিনি এ কথা জানান। খায়রুল কবির খোকন জানান, পূজা উপলক্ষ্যে বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করবে প্রশাসন। এ কাজে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। ষড়যন্ত্রের বিষয়ে সর্তক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পূজাকে কেন্দ্র করে গুজব বা এআই কনটেন্ট নিয়ে সর্তক থাকতে দেশবাসীর প্রতি অনুরোধও জানান খায়রুল কবির খোকন। আরটিভি/এসআর
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
আরও পড়ুন
ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন
জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ
চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সব স্মৃতি সংরক্ষণ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী