ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকার সিটি মেয়র নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৭:২৩ পিএম
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১৮ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, কেবল এমপি ও মন্ত্রীত্বের জন্য আমরা রাজনীতি করি না। আমরা কেবলই ইসলাম, দেশ-জাতি ও মানবতার পক্ষেই আমরা অটল-অবিচল থাকব। আগামীতেও এর ভিত্তিতে জোট হতে পারে।

জুলাই সনদের ব্যাপারে রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ওপরে আস্থা রাখতে চাই।

আরও পড়ুন

নির্বাচন-পরবর্তী কাজের ব্যাপারে বলেন, নির্বাচনের পরে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। দলের ভেতরে নানা সংস্কার চলছে। প্রশিক্ষণের কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে গোলামীর চুক্তি আখ্যায়িত করে তা বাতিলের দাবি করেন পীর সাহেব চরমোনাই।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিজেপি যা করছে তা কোনো সভ্য রাষ্ট্র করতে পারে না। তাদের ধর্মনিরপেক্ষতার দাবি মারাত্মকভাবে বিঘ্নিত করছে। ভারতকে এই বর্বরতা থেকে বিরত থাকতেই হবে।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পরাজিত শক্তি বোমা বাজি ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য তৈরির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা ও পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির পর্যবেক্ষণ দলের সভা অনুষ্ঠিত হয়, পরে তিনি এ কথা জানান। খায়রুল কবির খোকন জানান, পূজা উপলক্ষ্যে বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করবে প্রশাসন। এ কাজে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। ষড়যন্ত্রের বিষয়ে সর্তক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পূজাকে কেন্দ্র করে গুজব বা এআই কনটেন্ট নিয়ে সর্তক থাকতে দেশবাসীর প্রতি অনুরোধও জানান খায়রুল কবির খোকন। আরটিভি/এসআর
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
আরও পড়ুন
প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার প্রার্থী, তদন্তে পুলিশ
ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের
চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার