ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুরাই আগামীর দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম
ডা. জুবাইদা রহমান-ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক।

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এখানে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে মুগ্ধ করেছে।

আরও পড়ুন

নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জুবাইদা রহমান বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে তোলা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটান ডা. জুবাইদা রহমান।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুবদল নেতা নয়ন / ‘গুলিবিদ্ধ পা নিয়ে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতাম, ফ্যাসিস্ট সরকারের ভয়ে কেউ এগিয়ে আসতো না’
২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়কার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।  তার মতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। এমনকি হাসপাতালে যন্ত্রণায় ছটফট করলেও কেউ এগিয়ে আসার সাহস পেতেন না।  রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৫ সালে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে এসব কথা বলেন তিনি। রবিউল ইসলাম নয়ন লেখেন, হাসপাতালের বেডে হাতে হাতকড়া পরানো এই ছবিটি ২০১৫ সালের। স্বৈরাচারীনি পলাতক শেখ হাসিনার পালিত প্রশাসন আমাকে শর্টগান ঠেকিয়ে গুলি করে সুড়ঙ্গের মতো করে দিয়েছিল। সেখান থেকে আমার ঠাঁই হয় ঢাকা মেডিকেল কলেজের এই বেডে। ‘পায়ে গুলি নিয়ে অনেকটা বিনা চিকিৎসায় মেডিকেলে কী বিভীষিকাময় দিন আমি পার করেছি, সেই সব কথা এখন মনে পড়লে চোখ পানিতে ভিজে যায়। ডাক্তার আমাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। হাসপাতালের বেডে শুয়ে আদিম যন্ত্রণায় ছটফট করতাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের কেউ এগিয়ে আসতে সাহস করত না। যদি তাদের চাকরি চলে যায়।’ ওই কঠিন সময়ে কয়েকজন রাজনৈতিক কর্মীর পাশে থাকার কথাও উল্লেখ করেন যুবদলের এই নেতা। তিনি লেখেন, ‘এই সময় কিছু রাজনৈতিক ছোট ভাই নিয়মিত ঝুঁকি নিয়ে হাসপাতালে এসে আমার খোঁজখবর নিত। পাশে বসে সাহস দিত, পাশে থাকার প্রতিশ্রুতি দিত।’ তাদের মধ্যে ছবিতে থাকা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হুমায়ূন কবির ভূঁইয়া হীরার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। ওই সময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান রবিউল ইসলাম নয়ন। আরটিভি/এসআর
‘গুলিবিদ্ধ পা নিয়ে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতাম, ফ্যাসিস্ট সরকারের ভয়ে কেউ এগিয়ে আসতো না’
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, জামায়াত আমিরের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের খাগড়াছড়িতে অবস্থিত গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘটনার নিন্দা জানান তিনি। পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রোববার রাত ৩টার পর ডাকসুর ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে।  তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’ একই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। জামায়াত আমির আরও বলেন, পতিত ফ্যাসিস্টরা একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এসব ঘটনার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে প্রধানত দায়ী করেন তিনি। ডা. শফিকুর রহমান সতর্ক করে লেখেন, এ বিষয়ে সরকার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আরটিভি/এসআর
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, জামায়াত আমিরের নিন্দা
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাপিয়া সুলতানাকে আটক করা হয়। তিনি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও বলেন, পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে নিজের ফেসবুক আইডিতে ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাব’ বলে স্ট্যাটাস দিয়েছিলেন পাপিয়া। আরটিভি/এসআর
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সাক্ষাৎ করবে দলটি।  শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। বার্তায় সারোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি। আরটিভি/এসআর
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল
আরও পড়ুন
নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী
ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণে নতুন করে দাবি জোরালো
দেশের সেবা করে অবসরে, নামের ভুলে ৬ বছর ধরে বন্ধ ভাতা!
খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান