ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত

দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ সারা দেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি এক দিনের কর্মসূচি ঘোষণা করছে। সোমবার সারা দেশব্যাপী শোক দিবস পালন করা হবে। এই উপলক্ষে দলীয় সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল ৫টায় জানাজা হবে।

মরহুম জমিরউদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনা করে রুহুল কবির রিজভী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমাদের মাঝে আর নেই। তিনি আমাদের থেকে বহু দূরে চলে গেছেন। ছাত্রজীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে এ দেশের প্রতিটা অধিকারের আন্দোলন, স্বাধীনের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন প্রতিটা আন্দোলনে তার অনন্য ভূমিকা। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তার মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে দেশ হারাল একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে, দেশ হারাল এক অভিভাবককে।

আরও পড়ুন

এসময় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আমাদের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার ভোর ৪টা ১৮ মিনিটে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপির
আগামী ডিসেম্বর মাসে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী এবং দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপির
পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না: রিজভী
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে 'পঞ্চম বাহিনী' আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না। 
পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না: রিজভী
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক চলছে
শেখ হাসিনার দেশে আসার হুমকির পরিপ্রেক্ষিতে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক হচ্ছে।
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক চলছে
‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট’
রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট’
আরও পড়ুন
ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপির
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন-লুটপাট
‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট’
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ