ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন-লুটপাট

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এক পর্যায়ে বাড়িতে হামলা চালিয় ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখানও জানা যায়নি।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে, এতে কেউ আহত হয়েছে কিনা খবর পাওয়া যায়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা
গাজীপুরের সালনা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ বিক্ষোভ ক‌রে‌ছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে মহাসড়ক থে‌কে শ্রমিকদের স‌ড়ি‌য়ে দি‌লে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা
মাগুরায় জমকালো আয়োজনে চলছে ঐতিহ্যবাহী কাত্যায়ানী পূজা
মাগুরায় জমকালো আয়োজনে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী কাত্যায়ানী পূজা। ষষ্ঠির চন্ডি পাঠের মধ্য দিয়ে ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া পূজা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই পূজা উৎসবকে কেন্দ্র করে মাগুরা শহর সেজেছে এক অন্য রকম রুপে। জেলায় মোট ১০২ টি মন্ডপে জমকালো আয়োজনে এই পূজা শুরু হয়েছে। এর মধ্যে পৌরসভা এলাকায় ২১টি, সদর থানা এলাকায় (পৌরসভা ব্যতীত) ৩১টি, শ্রীপুর থানা এলাকায় ১১টি, মহম্মদপুর থানা এলাকায় ১৫টি এবং শালিখা থানা এলাকায় ২৪টি মন্ডপে এই কাত্যায়ানী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবের সবচেয়ে বড় ও বিশেষ আকর্ষণ হলো ১ হাজার ২০০ বাঁশের তৈরি একটি বিশাল ও দৃষ্টিনন্দন তোরণ (গেট)। শৈল্পিক কারুকাজে নির্মিত এই গেটটি মাগুরার কাত্যায়ানী পূজার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাতের ঝলমলে আলোকসজ্জায় তোরণটি আরও মোহনীয় রূপ ধারণ করে, যা একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন লাখো দর্শনার্থী। এশিয়া মহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ঐতিহ্যবাহী এই কাত্যায়ানী পূজা উপলক্ষে লাখো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে মাগুরায়। উৎসবে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পূজা মন্ডপ গুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে জেলা পুলিশ। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলার ১০২টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে জেলা পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে মোট ৮১৩ জন সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বক্ষণিক নজরদারির জন্য শহরের প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতিহাসের পাতায় মাগুরার কাত্যায়ানী পূজার ইতিহাস- স্থানীয়দের তথ্যমতে, ১৯৫০ সালে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের সতীশ মাঝি নিজ বাড়িতে সর্বপ্রথম এই কাত্যায়নী পূজার সূচনা করেন। কালের পরিক্রমায় যা আজ মাগুরার সর্বজনীন ও ঐতিহ্যবাহী এক বিশাল উৎসবে পরিণত হয়েছে। আরটিভি/এমএইচজে
মাগুরায় জমকালো আয়োজনে চলছে ঐতিহ্যবাহী কাত্যায়ানী পূজা
যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত।
যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন
গদখালী থেকে চার মাসে ২৫০ কোটি টাকা বাণিজ্যের আশা
আসছে শীতকাল। নানা উৎসবের সময় এখন। বিজয় দিবস,  ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাড়াও রয়েছে ঘরে ঘরে বিয়ে ও জন্মদিনের উৎসব। নানা পালা-পার্বণ। এসব উৎসবে কাঁচা ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে।
গদখালী থেকে চার মাসে ২৫০ কোটি টাকা বাণিজ্যের আশা
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় (২১) নামে এক গৃহবধূ।
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
আরও পড়ুন
যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন
লকডাউনকে ‘থোড়াই কেয়ার’, গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা