ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার আগে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, অতীতে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছে। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।

সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানুষ সহাবস্থান চায় উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চরিত্র। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় তারা। এ ক্ষেত্রে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, দেশে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, এই যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। ভারত থেকে অনেকে এতে ইন্ধন দিচ্ছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল
গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদী বাইক মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি টিএসসি, ভিসি চত্বর, মধুর ক্যান্টিন, হলপাড়া, পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সালেহ মো. আদনান বলেন, গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা রাজপথে প্রতিহত করবে ছাত্রদল। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় ফরিদপুরে রাজু মোল্লা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বাঙলা কলেজ, ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিমসহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।   আরটিভি/এসকে
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল
বসুন্ধরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বসুন্ধরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদল।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে একটি বিশাল শোডাউন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ তুলে এর প্রতিবাদে তার নিজ জেলা কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপিসহ এর সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
আরও পড়ুন
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল শোডাউন
টুঙ্গিপাড়া ইস্যুতে রাশেদ খাঁন— ‘বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না’
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল