ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামীর বাংলাদেশ নিয়ে তাদের যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার তা আমরা সকলে মিলে গড়ে তুলতে চাই।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সভায় সালাউদ্দিন টুকু বলেন, ‌প্রধানমন্ত্রী জাতিকে ঐক্যবদ্ধভাবে পথ চলার কথা বলেছেন। জুলাই সনদের প্রত্যেকটি ওয়ার্ড উনি বাস্তবায়ন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এরইমধ্যে অনেকগুলো বিচার সম্পন্ন হয়েছে এবং চলমান রয়েছে। এই বিচার ধারাবাহিকভাবে চলবে।

এর আগে সকালে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত, জেলা বিএনপির সাবেক সদস্য সচির মাহমুদুল হক সানু প্রমুখ।

এ সময় জুলাই বিপ্লবে নিহতের পরিবার, আহত বীরযোদ্ধা, ছাত্র-জনতাসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে বুটেক্সের ডাই কেম এক্সপো: প্রতিমন্ত্রী টুকু
ফ্যাসিস্ট সরকার শিশু ও আলেমদেরকে হত্যা করেছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
একমাত্র বিএনপিই গণতন্ত্রের বিরুদ্ধে কখনও যায়নি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার চিন্তা করছি: প্রতিমন্ত্রী টুকু