ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্মদিনে এক হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
দোয়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: আরটিভি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে তিনি টাঙ্গাইল পৌর এলাকার বেবিস্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রায় এক হাজার এতিম শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের আয়োজন করেন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বেবিস্ট্যান্ড এলাকার ওই মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে ছিল গরুর মাংস, ডাল ও ভাত। প্রতিমন্ত্রী নিজেও এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে একই খাবার গ্রহণ করেন।

এর আগে দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবিস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

জুমার নামাজ শেষে মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
চট্টগ্রামের ফটিকছড়িতে 'লাঠিসোঁটা' হাতে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
‘দেশে থাকার সাহস নাই পালিয়ে গেছে, তারা আবার ফেসবুকে জনগণকে উসকানি দিচ্ছে’ 
সমাজকল্যাণমন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা মানুষ খুন করলো, গুম করলো, মামলা মোকাদ্দমা দিয়ে জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে গেল। তারা মানুষের কাছে মাপ চাবে, দুঃখ প্রকাশ করবে সেইটা না করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আবার বলতেছে আরও আগুন লাগাও, আরও মানুষ মারো এবং আরও বিশৃঙ্খলা সৃষ্টি করো। 
‘দেশে থাকার সাহস নাই পালিয়ে গেছে, তারা আবার ফেসবুকে জনগণকে উসকানি দিচ্ছে’ 
দেশে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান ও দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান মিলেছে গবেষণায়।
দেশে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু
গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। 
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু
জমি দখলের মামলায় কারাদণ্ড, আদালত থেকে পালালেন আসামি
ফরিদপুরের চরভদ্রাসনে প্রতিবেশীর জমি রাতের আঁধারে অবৈধভাবে দখলের মামলায় মনির হোসেন ওরফে আব্দুল কাদেরকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে পালিয়ে যান দণ্ডপ্রাপ্ত আসামি।
জমি দখলের মামলায় কারাদণ্ড, আদালত থেকে পালালেন আসামি
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে বুটেক্সের ডাই কেম এক্সপো: প্রতিমন্ত্রী টুকু