ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম
জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ আমাকে গালি দিলে আমার কোনো ক্ষতি নেই বরং লাভ আছে, আমার গুনাহ মাফ হয়ে যায়।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাশাপাশি গালিও দেখতে পাই। তাতে আমার কোন ক্ষতি নেই।

শনিবার (৮ আগস্ট) ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের নিয়ে অনেকেই নেতিবাচক সমালোচনা করেন। তাদের সমালোচনাকে আমলে নিয়ে বিনয়ের সঙ্গে জবাব দিতে হবে। তারা আমাদের প্রতি যে ভাষায় কথা বলে আমরাও যদি তাদের ভাষায় কথা বলি তাহলে আমাদের মাঝে আর পার্থক্য থাকল কোথায়?

আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া সমালোচনা নিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জমানায় মাঝে মাঝে কিছু ক্ষেপণাস্ত্র চলে। এটা হওয়া উচিত নয়। আমরা এধরণের সকল ক্ষেপণাস্ত্রের আঘাত এবজর্ভ করে নেব। কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র কারোর ওপর চালাব না। আমরা সবাইকে সম্মান করি। গালি দিলেও সম্মান করবো, দোয়া করলেও সম্মান করবো। কেউ যদি আমাকে অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
বাংলাদেশে এক কোটির বেশি তরুণ-তরুণী মাদকাসক্ত বলে মন্তব্য করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি আজ একাট্টা হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। একই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভবিষ্যতে জামায়াত নেতাদেরই আবারও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, আর এতে বাতাস দিচ্ছে দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে সড়কে নেমেছে একটি পক্ষ। কিন্তু পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধীদলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি। জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে উল্লেখ করে তিনি বলেন, ‌এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে।  রিজভী বলেন, এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে। বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে।  আরটিভি/এসআর  
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
আরও পড়ুন
আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
রাস্তায় নেমেছি আপনাদের ঘরে তেল-গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য: জামায়াত আমির 
কেউ অভিযোগ করতে পারেনি মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ সেক্রেটারি জেনারেলের বৈঠক