ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ সেক্রেটারি জেনারেলের বৈঠক

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আইপিইউ এর প্রতিনিধি দল। ছবি: সৌজন্য

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা দেশের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠকে অনুষ্ঠিত হয়। এসময় আইপিইউ এর সেক্রেটারি জেনারেলের সাথে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ জাতীয় সংসদকে আরও কার্যকর করে তোলা এবং সকল গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে মতবিনিময় করেন। বিরোধীদলীয় নেতা এ সময় সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন

আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা গতিশীল এবং তরুণ সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি আইপিইউ-এর অন্যতম অগ্রাধিকার মর্মে আলোচনা হয়।

আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংস্থার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উভয়ে পারষ্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সাথে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পাঠানো শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে হস্তান্তর করেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত স্পেনের দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। স্পেনের রাজাকে পাঠানো শুভেচ্ছাপত্রে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। চিঠিতে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার সম্ভাবনা তুলে ধরা হয়। এতে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।  সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর যোগ দেন। আরটিভি/ এসকেডি  
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
পরাজিত শক্তি ও তাদের মদতদাতাদের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি সজাগ ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আরও পড়ুন
মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা