ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাবা গুম শুনতে শুনতে ছেলে পরীক্ষা দিতে গেছে: ইলিয়াস আলীর স্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম
তাহসিনা রুশদী : ছবি সংগৃহীত

বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমার স্বামী যখন গুম হয়, আমার বড় ছেলের তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছিল। ১৭ এপ্রিলের পরের দিন ১৮ তারিখ ওর কেমিস্ট্রি পরীক্ষা ছিল। যখন আমি তাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলাম– তখন ট্রাফিক সিগনালে গাড়ি দাঁড়িয়েছে, এ সময় এক হকার পত্রিকা বিক্রি করছিল, ইলিয়াস আলী গুম, ইলিয়াস আলী গুম। সেই কথাটা শুনতে শুনতে আমার ছেলে পরীক্ষার হলে গিয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর বলেন, আমার ছোট মেয়েটা, সে স্কুলে গেলে তাকে মানুষ প্রশ্ন করতো, তোমার বাবার খবর? এটা নিয়ে কেউ হাসাহাসিও করেছে। যার জন্য আমার ছোট মেয়েটাকে স্কুল বদলাতে হয়েছিল। পরবর্তী সময়ে তাকে মিডিয়ার সামনে নিয়ে আসা বন্ধ করে দেই। মানুষ যাতে তাদের না চেনে, তাদের বড় হওয়া সেগুলো একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে।

আরও পড়ুন

তিনি বলেন, আমার মনে হয় যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের এটাকে ক্যারি করতে হবে যে আমরা কোনও পরিবারের সদস্য বা আমাদের পরিবারের কেউ গুম হয়েছে। সেটা আমরা পাবলিক প্লেসে যাই অথবা যেখানেই যাই না কেন সেটা বাসা থেকে বের হওয়া পর্যন্ত যত মানুষের সঙ্গে দেখা হয়, সারাক্ষণ মনের মধ্যে ওটাই আমাদের কাজ করে, আমাদের পরিবার গুম হয়েছে, আমার স্বামী গুম হয়েছে বা আমার সন্তানরা মনে করে তাদের বাবা গুম হয়েছে। আসলে কোনও অবস্থাতেই এটা থেকে পরিত্রাণের কোনও সুযোগ নাই।

তিনি বলেন, আমরা দেখেছি আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী বাহিনী বিভিন্ন মানুষকে তুলে নিয়ে যায়, তারা গুম করে কিন্তু বাংলাদেশেই সর্বপ্রথম রাষ্ট্রীয় প্ররোচনায় রাষ্ট্রীয় পরিকল্পনায় রাষ্ট্রীয় মদতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলকে দমন করার জন্যে এই গুমের প্রচলন ফ্যাসিস্ট সরকারের সময় শুরু হয়।

তিনি আরও বলেন, গুমের কারণে আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তাদের অনিশ্চয়তা এবং কষ্ট গুমের শিকার ব্যক্তির পরিবার শুধু সেটা অনুভব করে না, তাদের যেতে হয় একটি পরিস্থিতির মধ্যে দিয়ে, সেই পরিস্থিতিটা হলো সবসময় তারা যেখানেই যায় সেখানেই মানুষের একটু করুণা অথবা আমরা যে পরিস্থিতিতে ছিলাম সেই পরিস্থিতিতে আমাদের পরিবারের সদস্যরা গুম হওয়ার পরও বিগত সরকারের আচরণে মনে হয়েছিল, এই গুমের জন্য আমরাই মনে হয় দায়ী। গুম হয়েছে আমাদের পরিবার আমরাই অপরাধী– সেরকমভাবে আমাদের পরিবারগুলোকে ট্রিট করা হতো।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পাঠানো শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে হস্তান্তর করেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত স্পেনের দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। স্পেনের রাজাকে পাঠানো শুভেচ্ছাপত্রে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। চিঠিতে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার সম্ভাবনা তুলে ধরা হয়। এতে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।  সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর যোগ দেন। আরটিভি/ এসকেডি  
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
পরাজিত শক্তি ও তাদের মদতদাতাদের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি সজাগ ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আরও পড়ুন
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান, বিএনপি নেতাকে শোকজ
আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু
মিরপুরে বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি