ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

জামায়াত ‘ইসলামকে’ রাজনৈতিকভাবে ব্যবহার করছে: রাশেদ খাঁন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: আরটিভি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, তার দৃষ্টিতে জামায়াত মহান ধর্ম ‘ইসলামকে’ রাজনৈতিকভাবে ব্যবহার করছে। ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হলে তা ইসলামের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জে জামতলা আল জামিয়াতুল উলুম মাদ্রাসায় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জ্বালানি সংকটকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর লং মার্চের সমালোচনা করে তিনি বলেছেন, জ্বালানি সংকট সমাধানের দাবিতে আয়োজিত লং মার্চের কারণে সংকট আরও বাড়ছে। একই সঙ্গে তিনি জ্বালানি সংকটের পেছনে বৈশ্বিক পরিস্থিতি ও দেশে গ্যাস সরবরাহের অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাশেদ খাঁন বলেন, জ্বালানি সংকট বাংলাদেশের একার সমস্যা নয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়েই জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতিকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে ব্যাখ্যা না করে সংকটের বাস্তব কারণগুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন।

জামায়াতে ইসলামীর আমির জাতীয় সংসদে জ্বালানি সংকটকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, তাহলে সংকটের প্রকৃত কারণ নিয়েও জামায়াতকে বাস্তবতা বুঝতে হবে।

তিনি বলেন, দেশে একটি এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর পাশাপাশি আগের সরকারের সময়ে নেওয়া দুটি টার্মিনাল প্রকল্প বাতিল করার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। তার দাবি, ওই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে একটি টার্মিনাল বন্ধ থাকলেও বর্তমান মাত্রায় গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা নাও দিতে পারত।

জ্বালানি সংকট নিয়ে জামায়াতের কর্মসূচির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘মানুষের দুর্ভোগের সময়ে রাজনৈতিক কর্মসূচি কতটা জনবান্ধব, সেটি বিবেচনা করা দরকার।’

রংপুরে লং মার্চে ঢাকা থেকে বিপুলসংখ্যক গাড়ি আসার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এত বড় কর্মসূচির ব্যয়ের অর্থ কোথা থেকে আসছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কোনো দেশ বা বিদেশি উৎস থেকে এ কর্মসূচিতে অর্থায়ন করা হচ্ছে কি না, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

এ সময় ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচি নিয়েও কথা বলেন রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ডিসেম্বর থেকে মাঠে নামার কথা বলা হচ্ছে। একই সময়ে জামায়াতে ইসলামীর আমিরও ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরুর কথা বলেছেন। এই দুই বক্তব্যের মধ্যে কোনো রাজনৈতিক সমন্বয় বা পরিকল্পনা আছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকারকে ব্যর্থ করার কোনো উদ্যোগ থাকলে জনগণ তা বুঝতে পারবে। জামায়াত ও এনসিপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির উদ্দেশ্য নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে বসে দেশবিরোধী জামায়াতে ইসলামী চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ মিলে ১৯৯৬ সালে এবং ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবিলা করেছিল। অর্থাৎ, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী অতীতেও দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিএনপি তা মোকাবিলা করেছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সুদৃঢ় সমর্থন ও সহযোগিতায় বর্তমান বিএনপি সরকার অতীতের মতো সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও বৈরী চাপ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে। এর আগে দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আরটিভি/টিআর
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা হয়েছে।
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
আরও পড়ুন
রংপুরে নকল সার কারখানায় অভিযান
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের অবস্থান কর্মসূচি