ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ এএম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, এক ভাই বিএনপি করবেন, এক ভাই ফ্যাসিস্টের দল করবেন, আরেক ভাই গুপ্তের দল করবেন— তা চলবে না। আমার বার্তা স্পষ্ট। আপনারা কিন্তু পার পাবেন না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা ফ্যাসিস্ট বা রাজাকার ছিল, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের সঙ্গে কোনো আত্মীয়তা থাকলে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে হবে।

তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, ফ্যাসিস্টদের কারণে আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের দেশের মা বিনা চিকিৎসায় মারা গেছেন। সেই ফ্যাসিস্টদের আপনারা প্রশ্রয় দেবেন, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন— সেই দিন শেষ। একদম শেষ।

সভায় কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
বুধবার (১৪ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
ড. ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণে রিজভীর নিন্দা
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জেএফকে বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ড. ইউনূসের সঙ্গে অসম্মানজনক আচরণে রিজভীর নিন্দা
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
বিএনপি বিশ্বাস করে দল-মত নির্বিশেষে সবার ওপরে জনগণ: আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। বিএনপি বিশ্বাস করে, দল-মত নির্বিশেষে সবার ওপরে দেশের জনগণ। তাই অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও এই কার্ড পাবেন।
বিএনপি বিশ্বাস করে দল-মত নির্বিশেষে সবার ওপরে জনগণ: আমিনুল হক
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা নামাজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রিজভীর শোক
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক