ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

তাহলে কি হাসিনার মৃত্যুর খবরই সত্য, প্রশ্ন হানিফের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।  ছবি: সংগৃহীত

তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য- এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরেশোরে একটি খবর ছড়িয়ে পড়ছে, শেখ হাসিনা নাকি মারা গেছেন। এমনকি তার মরদেহের ছবি দাবিতে কিছু ছবিও বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে।

তিনি বলেন, এই গুঞ্জন আরও জোরালো হওয়ার অন্যতম কারণ হিসেবে তার দীর্ঘদিনের প্রকাশ্যে অনুপস্থিতির বিষয়টি সামনে আসছে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয়ে আছেন দীর্ঘ আড়াই বছর ধরে। অনেকের প্রশ্ন, শেখ হাসিনা যদি জীবিত থাকেন, তাহলে তিনি প্রকাশ্যে আসছেন না কেন? তার প্রকাশ্যে আসতে তো কোনো বাঁধা নাই।

গণঅধিকার পরিষদের এই মুখপাত্র বলেন, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার (শেখ হাসিনা) কথিত অডিও বার্তাগুলোকেও অনেকে এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন। মূলত তার প্রকাশ্যে না আসা, কথিত অডিওর সত্যতা নিয়ে বিতর্ক এবং মৃত্যুর দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলোকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বেঁচে আছে সেটা প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেজ থেকে এক বছর আগের একটা অডিও পোস্ট করেছে। এমন পরিস্থিতিতে জনমনে আরও বেশি সন্দেহ তৈরি হয়েছে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও যেহেতু শেখ হাসিনা প্রকাশ্যে আসছে না, ‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালমোহনে রাতের আঁধারে বিএনপি অফিসে আগুন
ভোলার লালমোহনে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
লালমোহনে রাতের আঁধারে বিএনপি অফিসে আগুন
শেখ হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী
৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী
দেশকে অস্থিতিশীল করতে চাইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে: কর্নেল (অব.) জগলুল আহসান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহ্বায়ক কর্নেল (অব.) জগলুল আহসান। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ইসিবি চত্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী (অব.) ফোর্সেস ফোরাম ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই হুশিয়ারি দেন তিনি। এ সময় বক্তারা বলেন, ভারতে পলাতক শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগ ও তাদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম সরকারের পাশে থেকে ফ্যাসিস্টদের মোকাবিলা করে তাদের সমূলে উৎপাটন করবে।  সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধ্বা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান।  এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— প্রিন্সিপাল মো. লিয়াকত আলী, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অনারারী ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন এবং কাজী মাহবুবুল আলম নীলু।   আরটিভি/এসআর
দেশকে অস্থিতিশীল করতে চাইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে: কর্নেল (অব.) জগলুল আহসান
১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত
দেশের বর্তমান পরিস্থিতি, ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই আলোচনার টেবিলে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশে চলমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেয় দলটি। বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সংলাপের বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর জামায়াত জানিয়েছে- সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপের আয়োজন হতে হবে। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ডাকে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গেও ১১ দলীয় ঐক্যের ব্যানারেই জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যু সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ আছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে যাবেন, সে প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নিবে। গোলাম পরওয়ার বলেন, সংলাপের দিনক্ষণ ঠিক হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলে তাদের জানিয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, যেহেতু আমাদের দাবি দাওয়া সবই এক, সেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেও একসঙ্গে বসতে চাই। ইসিকে জানানো হয়েছে। সব ঠিক থাকলে রবিবার একসঙ্গেই বসব। প্রধান শর্ত জুলাই সনদ বাস্তবায়ন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বা সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক এক জিনিস, সংলাপ আরেক জিনিস। সংলাপ হলে সেটার ভেন্যু হতে হয় নিরপেক্ষ। সেখানে দাবির বিষয়ও থাকে, ঐকমত্যে আসার বিষয়ও আছে। জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রধান শর্ত। জুলাই সনদ বাস্তবায়ন হলে অধিকাংশ সমস্যার সমাধান। হামিদুর রহমান আযাদ বলেন, যোগাযোগ, আলাপ-আলোচনা চলছে। আমরা দলীয়ভাবে না, জোটগতভাবেই সংলাপে বসতে চাই। আশা করছি শিগগিরই সংলাপে হবে। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। সেখানেও আমরা ১১ দলের ব্যানারেই সংলাপে বসব। এই দুই সংলাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে বলে জোটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরটিভি/এসআর
১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
মার্শাল আর্ট শুধু খেলা নয়, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরিরও একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
আরও পড়ুন
জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজন কারাগারে
শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ ৩ জন ধরা