
জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, জামায়াত পরিচালিত ১১ দলীয় জোট। সেখান থেকে ২ দল চলে যাওয়ার পরও নাকি ১১ দলীয় জোটই রয়ে গেছে। সম্প্রতি এই জোটের শরিক দল এনসিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। এর পর থেকে নাকি ১১ দলীয় জোটে মতবিরোধ দেখা দিয়েছে।
তিনি আরও লেখেন, জামায়াতসহ অন্য দলগুলোর বক্তব্য, এনসিপি কেন জোটের অন্য দল ছাড়া সরকারের সাথে মিটিং করবে? এই ইস্যুকে কেন্দ্র করে জোটের মধ্যে কিছুটা অবিশ্বাস-সন্দেহ তৈরি হয়েছে।
তিনি উল্লেখ করেন, আবার অনেকেই বলছে এনসিপি নাকি জামায়াত জোট ছাড়তে পারে। তবে বাস্তবতা হলো এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনো ১১ দলীয় জোট ছাড়তে পারবে না।
সবশেষে তিনি লেখেন, এখানে এনসিপির কী অবস্থান বা ভূমিকা হবে সেটা মূলত নির্ধারণ করে জামায়াত। ফলে জামায়তের বাহিরে এনসিপি যাওয়া মানেই এনসিপির ভাঙন অনিবার্য।
আরটিভি/টিআর


