
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহ্বায়ক কর্নেল (অব.) জগলুল আহসান।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ইসিবি চত্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী (অব.) ফোর্সেস ফোরাম ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই হুশিয়ারি দেন তিনি।
এ সময় বক্তারা বলেন, ভারতে পলাতক শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগ ও তাদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম সরকারের পাশে থেকে ফ্যাসিস্টদের মোকাবিলা করে তাদের সমূলে উৎপাটন করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধ্বা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান।
এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— প্রিন্সিপাল মো. লিয়াকত আলী, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অনারারী ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন এবং কাজী মাহবুবুল আলম নীলু।
আরটিভি/এসআর




