ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

‘জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, আমাদের অনুদান দরকার, ঋণ নয়। ঋণ দেশের ঋণের বোঝা আরও বাড়াবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের অনুদান প্রয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

এর আগে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে কপ-৩১ এ অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল জাতিসংঘের উদ্যোগে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ-৩১) সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় যায়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয়তা ও করণীয় কপ৩১ সম্মেলনের মাধ্যমে বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণ, অনুদান, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।

রিজভী বলেন, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় সাত-আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কার্যক্রমে অংশ নিয়েছে।

তিনি বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট প্রাণহানির ঘটনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরছে। ইউরোপের বিভিন্ন দেশেও এ বছর তীব্র তাপপ্রবাহে মানুষের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা জরুরি।

রিজভী আরও বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করতে সম্মেলনে প্রধানমন্ত্রীর তুলে ধরা প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো উপকৃত হবে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রী কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান।

বৃহস্পতিবার তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।

সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ.লীগের সঙ্গে সখ্যতা, ‘বড় খেসারত’ দিলেন মহিলা দল নেত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আ.লীগের সঙ্গে সখ্যতা, ‘বড় খেসারত’ দিলেন মহিলা দল নেত্রী
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এনসিপির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে: রিজভী
ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী
কেবল মুখস্থবিদ্যার মাধ্যমে পরীক্ষায় পাস কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।  তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়। প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং প্রতিটি শিক্ষার্থীর হৃদয় ও গৃহে আনন্দের প্রদীপ জ্বালায়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে। এই ভিশন হলো দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা তৈরি করে। তিনি বলেন, চাকরি ও আর্থিক উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন আছে। কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদ হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ভালো। তবে তা স্থায়ী করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পর সেই ইগো হালকা করে নিজেকে ‘সেলফ-রেসপেক্ট’ বা আত্মসম্মানের দিকে নিয়ে যেতে হবে। নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময় তাদেরও এভাবে নবীনবরণ করা হয়েছিল। সময়ের স্রোতে পদ্মা-বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে, কিন্তু সংস্কৃতির চিরায়ত ধারা থেমে থাকেনি। দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।  কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  আরটিভি/এসআর
ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী
নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় তদবিরের অভিযোগ ওঠার পর ছাত্রদল নেতা ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
খুনি শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে গত দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এইচ এম আবু জাফর এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি হয়ে সূর্যসেন হল, মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি  হয়ে শাহবাগ গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার বিচার দাবি করা হয় এবং ফাসির রায় কার্যকর করা দাবি তোলা হয়। আপা আপা করিস না, তোদের আপা আসবে না; ফাসি ফাসি ফাসি চাই ,খুনি হাসিনার ফাসি চাই; ফ্যাসিবাদের ঠিকানা , এই বাংলায় হবেনা; ভারত যদি বন্ধু হও ,হাসিনারে ফেরত দাও। এসময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর বলেন খুনি হাসিনা বিগত ২৬ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন নীপিড়নের স্টিম রোলার চালায়।জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বন্দী বিনিময় চুক্তির আওতায় অবিলম্বে হাসিনাকে ফেরত এনে ফাসির দণ্ড কার্যকর করতে হবে। তিনি আরও বলেন ক্যাম্পাসে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণে সহযোগী হিসাবে কাজ করছে গুপ্ত শিবির। ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে না থেকে নীলক্ষেতের ভিপি সাদিক কাইউম বউয়ের সাথে রান্না করছে।আরেক ছাত্রশক্তির নেতা রিসোর্টে গিয়ে ধরা খেয়েছে। শিবির ছাত্রলীগের সাথে তাদের অতীতের দায়বদ্ধতা থেকে এসব বোমাবাজিতে সহায়তা করছে। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, ঢাকা কলেজের যুগ্ম আহবায়ক ইজাবুল মল্লিক, শাকিতুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন নিলয়, জসিম উদ্দিন, রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি খাইরুল কবির মিঠু, যুগ্ম সম্পাদক সোহাগ,সাগর সহ কয়েকশ নেতাকর্মী।  আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
আরও পড়ুন
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আ.লীগের সঙ্গে সখ্যতা, ‘বড় খেসারত’ দিলেন মহিলা দল নেত্রী
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে: রিজভী
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক