ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদল নেতাদের নিয়ে বিএনপির জাতীয় কর্মশালা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
ছবি: সংগৃহীত

নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের নিয়ে জাতীয় কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ‘নির্বাচনি ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

এ ছাড়া কর্মশালায় অংশ নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি মো. শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মো. সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মজুমদারও কর্মশালায় উপস্থিত রয়েছেন।

এ ছাড়া ছাত্রদলের বিভিন্ন মহানগর শাখা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এতে অংশ নিয়েছেন।

কর্মশালায় নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
চিকিৎসকদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। 
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
৭ নভেম্বর যুগে যুগে আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা জুগিয়েছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুগে যুগে গণতন্ত্রকামী মানুষ, ছাত্র ও সাধারণ মানুষকে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে। এই দিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন।
৭ নভেম্বর যুগে যুগে আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা জুগিয়েছে: রিজভী
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ‘নাগরিক স্মরণসভা’র আয়োজন করা হচ্ছে।
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: আমিনুল হক
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা সদরের আমড়াতলীর বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার সবচেয়ে বেশি বদ্ধপরিকর। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরাই স্বাবলম্বী হবেন এবং পরিবারকে স্বাবলম্বী করবেন। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। তিনি আরও বলেন, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য তরুণদের খেলাধুলার উপযোগী মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদ্দবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়। আরটিভি/টিআর
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: আমিনুল হক
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী
শেখ হাসিনাকে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। প্রত্যাবর্তন হচ্ছে কেউ দেশের বাইরে থেকে নিজ দেশে ফিরে আসা। আর প্রত্যর্পণ হচ্ছে অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি হতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, আহমদ ও ফাইয়াসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। চট্টগ্রামে ১০ জনকে হত্যা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার ৪০০ জনের মৃত্যুর প্রসঙ্গেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে ও অনেক মামলায় সাজা হয়েছে। তাকে সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে বিচারের আওতায় আনতে হবে। যে বিচারিক প্রক্রিয়া চলছে, তার মুখোমুখি হতে হবে এবং যে দণ্ড দেওয়া হয়েছে, তা ভোগ করতে হবে। রিজভী বলেন, ১৯৭১ সালে দেশের জনগণ নয় মাস যুদ্ধ করে ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই স্বাধীনতা রক্ষা পেয়েছে। ৭ নভেম্বরের চেতনা ছিল, বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। তিনি বলেন, জিয়াউর রহমানকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। এরপর সামরিক আইন জারি করে গণতন্ত্রকে হত্যা করা হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। দেশের স্বাধীনতা ও মর্যাদা ফিরিয়ে আনা ও কোনো প্রভুর শাসন মেনে না নেওয়াই ছিল সেই সংগ্রামের চেতনা।  তিনি আরও বলেন, পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যা গোটা রাষ্ট্রের চরিত্র হয়ে উঠেছিল। বেগম খালেদা জিয়া এ পরিস্থিতির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছেন। মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্রের আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুলিশি ব্যারিকেড অতিক্রম করে তারা মিছিল করেছেন, গ্রেপ্তারের ঝুঁকি নিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তনের দাবিতে তারা রাজপথে আন্দোলন করেছেন। তাদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। শুধু কারও স্ত্রী, বোন বা ভাবি হিসেবে নয়, নিজস্ব রাজনৈতিক সংগ্রাম ও অবদানের জন্য তাদের স্বীকৃতি দিতে হবে। তিনি বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন করেছেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় অনেকে গ্রেপ্তার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং অনেক নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।  ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখন নারীর ক্ষমতায়ন ও আধুনিক সমাজব্যবস্থা গড়ে তুলতে তাদেরকে সামাজিক আন্দোলনে ভূমিকা রাখতে হবে। রিজভী বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, সম্প্রতি সাত জেলার প্রশাসন ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করেছে। গোপনে নানা কৌশলে বাল্যবিবাহ হচ্ছে। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক আন্দোলনের পর এখন মেয়েদের শিক্ষিত করা, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি, কর্মসংস্থান এবং পরিবার ও সমাজে তাদের ভূমিকা বাড়াতে কাজ করতে হবে। নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, সরকার বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ দেবে। এ ঋণের সুযোগকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা হাঁস-মুরগি, ছাগল ও গরু পালনসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারবেন। উৎপাদিত পণ্য বিক্রি করে তারা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন। আরটিভি/টিআর
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী
আরও পড়ুন
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি
দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কেআইবিতে আগমন উপলক্ষে ছাত্রদলের শোভাযাত্রা
বিএনপির তরুণ প্রতিনিধিদলে চীন যাচ্ছেন ববির নওরীন