ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের এক বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে যুবদল।

আওয়ামী লীগের (রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ) নেতারা বিদেশে সুখেই আছেন উল্লেখ করে রিজভী বলেন, তাদের কেউ কলকাতায়, কেউ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। আর দেশে তৃণমূলের টোকাই নেতা-কর্মীদের হাতে বোমা দিয়ে আতশবাজি করা হচ্ছে। এসব আতশবাজিতে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভয় পায় না।

রুহুল কবির রিজভী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, আপনার গুম, খুনের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছে। তারা ভয় পায় না, মাথানত করেনি। এই বিক্ষোভ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, রক্তপিপাসু শেখ হাসিনার বিরুদ্ধে।

রিজভী বলেন, তার (শেখ হাসিনা) বাবার রচিত ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে, সেই দণ্ড তাকে ভোগ করতে হবে। মানুষ হত্যার জন্য, ছাত্র হত্যার জন্য তার যে দণ্ড হয়েছে, আরও যেগুলো বিচারাধীন আছে, প্রত্যেকটার দণ্ড তাকে ভোগ করতে হবে।

মিছিলে যুবদলের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাবিতে ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালিত
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় কাজী মোতাহার হোসেন (অ্যানেক্স) ভবন, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ঢাবিতে ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালিত
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
চিকিৎসকদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। 
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদল নেতাদের নিয়ে বিএনপির জাতীয় কর্মশালা
নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের নিয়ে জাতীয় কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদল নেতাদের নিয়ে বিএনপির জাতীয় কর্মশালা
৭ নভেম্বর যুগে যুগে আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা জুগিয়েছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুগে যুগে গণতন্ত্রকামী মানুষ, ছাত্র ও সাধারণ মানুষকে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে। এই দিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন।
৭ নভেম্বর যুগে যুগে আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা জুগিয়েছে: রিজভী
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ‘নাগরিক স্মরণসভা’র আয়োজন করা হচ্ছে।
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
আরও পড়ুন
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
গুপ্ত শক্তি যেন পূজার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে: রিজভী
হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না: রিজভী