ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সিন্ডিকেটের কাছে হেরে গেলাম

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০১৬, ১০:২৭ এএম

দুঃখিত বন্ধুরা ক্ষমা করবেন। সিন্ডিকেটের কাছে হেরে গেছি। তাই বিটিভিতে ঈদের ২য় দিন আমার পরিচালিত নাটক ‌‘গল্প শেষে আমরা সবাই’ প্রচারিত হয়নি। বিটিভির হঠকারি সিদ্ধান্ত ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর সিন্ডিকেটের কারণে আমাদের গুনতে হলো কয়েক লাখ টাকার লোকসান।

প্রিভিউ কমিটির বিবেচনায় প্রথম স্থান করা নাটকটি যখন প্রচার না হয়, তখন কিই বা বলার থাকে, একজন পরিচালক বা প্রযোজকের। এজেন্সিগুলোর কাছে পুরো জিম্মি হয়ে পড়েছে আমাদের নাটক জগত। ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এই মিডিয়াটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অসহায়েত্বর কথা এভাবেই তুলে ধরেন তরুণ নাট্যকার ইমদাদুল হক খান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, আমরা শত পরিশ্রম করে একটি নাটক বানাই। এরপর তা চ্যানেলগুলোর প্রচারে চলে নানা টালবাহানা। এরপর ভরসা থাকে এজেন্সিগুলো। তারাও রীতিমতো ফায়দা লুটার চেষ্টা করে। ২ লাখ টাকার একটি নাটক তারা ৭০/৮০ হাজার টাকায় কিনে নিতে চায়।

এভাবেই একজন প্রযোজক লোকসানের পাল্লা দেখে পরবর্তীতে আর ইনভেস্ট করতে আগ্রহ দেখায় না। স্বল্প পুঁজির প্রযোজকরা একসময় তাদের অতি কষ্টে অর্জিত অর্থ খুঁইয়ে পথে বসে পড়ে। এভাবে আর কত দিন।

আমাদের নাটক জগতের ধ্বংস ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি কোনো দায়িত্বই নেই।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওদের ষোল কেমন গেলো
শাবনূর, মৌসুমী, পূর্ণিমার পর বহু নায়িকা সিনে পর্দায় এসেছেন। তবে তাদের জনপ্রিয়তায় নতুনদের কেউই স্পর্শ করতে পারেনি। আর কয়েক ঘণ্টা পরই শেষ হচ্ছে ২০১৬ সাল। কেমন ছিল আলোচিত নায়িকাদের বছরটি। সেসব তুলে ধরছে আরটিভি অনলাইন। না থেকেও ছিলেন অপু ঢালিউডের কুইন বলা হয় তাকে। তিনি হলেন অপু বিশ্বাস। নিন্দুকেরা বলে থাকেন সুপারস্টার শাকিবের জন্যই কুইন হতে পেরেছেন অপু। চলতি বছরে সেই শাকিব-অপু অভিনীত 'সম্রাট' সিনেমাটি মুক্তি পায়। ছবিটি মোটামুটি ব্যবসা করেছে। বছরজুড়ে এ নায়িকা আড়ালে রয়েছেন। কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। নানান গসিপের বিষয় ছিলেন অপু। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপুর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বুবলীর ইতিহাস এ যেন চাওয়ার চেয়ে বেশি! সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যাওয়া সহজ কথা না। নবাগত হিসেবে এক ঈদেই দু'সিনেমার মাধ্যমে অভিষেক করে ইতিহাস গড়লেন বুবলী। তার অভিনীত 'বসগিরি' ও 'শুটার' সিনেমায় বিপরীতে ছিলেন শাকিব খান। দু'টো সিনেমা সাড়া জাগিয়েছে। নতুন বছর আসার আগেই আরো নতুন দু'টো সিনেমা জমেছে তার হাতে। ভক্ত বেড়েছে মিমের বিদ্যা সিনহা মিম বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেই দারুণ জনপ্রিয়। সেখান থেকে সিনেমায় নিয়মিত হয়েও ভালো কাজের ধারাবাহিকতা ধরে রেখেছেন। জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এ নায়িকার এ বছর 'সুইটহার্ট' এবং 'আমি তোমার হতে চাই' মুক্তি পেয়েছে। দু'সিনেমাতেই তার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। তবে 'আমি তোমার হতে চাই' সিনেমাটি মুক্তি পাবার পর শুধু মিমকে বড় পর্দায় দেখার জন্যই অনেক তরুণ- তরুণীদের সিনেমা হলে ভিড় করতে দেখা গেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপেও তার ভক্তরা মিমকে নিয়ে আলোচনায় সরব ছিলেন। সরব মাহি অনেকেই মনে করছিলেন বিয়ের পর সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেবেন হালের ক্রেজ মাহি। এ বছর মাহি অভিনীত 'কৃষ্ণপক্ষ' সিনেমাটি মুক্তি পায়। খুব একটা বেশি হল না পেলেও সিনেমাতে মাহির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। অন্যদিকে এ বছর বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আলোচিত পরী মণি মিষ্টি মেয়ে পরী মণি তার মতো সুন্দর নায়িকা সিনেমা পাড়ায় কমই আছে। ধূমকেতু, রক্ত, মন জানেনা মনের ঠিকানা'সহ কয়েকটি সিনেমা বছরজুড়ে মুক্তি পেয়েছে। তবে ব্যবসায়িকভাবে সিনেমাগুলো সাড়া ফেলতে পারেনি। এ বছরেও অনেক সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অতীতের মতো এ বছরেও নানান আলোচনায় ছিলেন পরী। এইচএম/এমকে   
ওদের ষোল কেমন গেলো
বিদায়ী বছরে বলিউডে সেরা আয়ের ছবিগুলো
২০১৬ সাল বছর জুড়ে বলিউডের অনেক সিনেমাই ছিল আলোচনায়। অথচ বক্স অফিসে সুবিধা করতে পেরেছে খুব কমই। ফিতুর, ফ্যান, মোহেঞ্জোদারো, বারবার দেখো এবং রক অন-২ মত ছবিগুলো দর্শকদের মনজয় করতে পারেনি। এ বছর বক্স অফিস মাত করা ৫টি সিনেমা নিয়ে থাকছে বিস্তারিত। সুলতান বলিউডের ভাইজানখ্যাত তারকা সালমান খান এ বছরের ঈদে দর্শকদের জন্য উপহার হিসেবে নিয়ে আসেন 'সুলতান’। সালমান-আনুশকার জুটিতে এ সিনেমাটি বছরের সবচেয়ে বেশি আয় করেছে। আলি আব্বাস জাফরের পরিচালনায় জুলাইয়ে মুক্তি পাওয়া সুলতান ৩শ’ কোটি ৪৫ লাখ রুপি আয় করেছে। দঙ্গল বড় দিনের আগে ২৩ ডিসেম্বর মুক্তি পাবার পর মাত্র ৫ দিনেই ১শ’ ৫৫ কোটি ৫৩ লাখ টাকা আয় করেছে মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের 'দঙ্গল'। ভারতের কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাট এবং তার মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন নিয়ে দঙ্গল সিনেমাটি তৈরি করেন নিতেশ তিওয়ারি। এম এস ধোনী (দ্য আনটোল্ড স্টোরি) ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনেতা সুসান্ত সিং রাজপুতের প্রথম ১শ’ কোটির ক্লাবে নিজের নাম লেখিয়েছেন। সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এরইমধ্যে ১শ’ ৩৩ কোটি ৪ লাখ টাকা আয় করেছে। অন্যদিকে অস্কারে মনোনয়নের আমেজ তো আছেই। এয়ার লিফ্ট হলিডে, গাব্বার ইজ ব্যাক, বেবির মত এয়ার লিফ্টেও দেশপ্রেমের গল্প নিয়ে কাজ করেছেন অ্যাকশন হিরো অক্ষয় কুমার। ১৯৯০ সালের ইরাক-কুয়েত যুদ্ধে কুয়েতে আটকে পড়েন প্রায় ১ লাখ ৭০ হাজার ভারতীয়।  দেড় লক্ষাধিক ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে সিনেমাটি। পরিচালক রাজা মেননের এয়ার লিফ্ট সিনেমাটি ১শ’ ২৯ রুপি আয় করেছে। রুস্তম বলিউডের সুপারস্টার হৃতিক রোশনের বিগবাজেটের সিনেমা মহেঞ্জোদারোকে পেছনে ফেলে অক্ষয় কুমারের 'রুস্তম' ১শ’ ২৭ কোটি ৪২ লাখ রুপি আয় করে। ওয়াই/এইচএম  
বিদায়ী বছরে বলিউডে সেরা আয়ের ছবিগুলো
নতুন বছর উদযাপনে আরটিভির সেলিব্রেটি মোমেন্টস
আর মাত্র কয়েক ঘণ্টা পেরুলেই নতুন বছর শুরু হতে যাচ্ছে। নতুন বছরকে স্বাগত জানাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি থার্টিফার্স্ট নাইটে জমকালো আয়োজন করেছে। এতে থাকছে তারকা ও জনপ্রিয় শিল্পীদের আড্ডা, নাচ ও গান। ‘সেলিব্রেটি মোমেন্টস’ নামের এ অনুষ্ঠান গান গাইবেন কণা, রাজিব, পুতুল, কোনাল, রমা, সম্রাট। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে অনুষ্ঠানে নাচ করবেন সজল, মেহজাবিন, নীরব, সাবিলা নূর, চাঁদনী, নাঈম। অনুষ্ঠানটি আরটিভিতে সরাসরি সম্প্রচার হবে ৩১ ডিসেম্বর শনিবার রাত ১১ টা ২০ মিনিটে। প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত। এইচএম/ডিএইচ
নতুন বছর উদযাপনে আরটিভির সেলিব্রেটি মোমেন্টস
আরটিভির ধারাবাহিক \'ইনডিসিপ্লিন\'
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি'তে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'ইনডিসিপ্লিন'। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, শখ, অপর্না, ফারুক আহমেদ, আব্দুল্লাহ রানা, শিরিন বকুল, শেলী আহসান, তারিক স্বপন, কাজী উজ্জল, সামীম, জামিল, নয়ন,  শিখা মৌ, নিকুল, রাখী চৌধুরী, বর্ষা, তিতান চৌধুরী। ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১ ঘণ্টার ধারাবাহিকটি প্রচার হবে শুক্র, শনি ও রবিবার রাত টা ৮ টা ১০ মিনিটে। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। এইচএম /ডিএইচ
আরটিভির ধারাবাহিক \'ইনডিসিপ্লিন\'
নাটক নিয়ে নাটকীয়তা বছরজুড়ে
বলা চলে, টেলিভিশন নাটক নিয়ে নাটকীয়তায় একটা বছর পার হলো। এ নিয়ে প্রশ্নে প্রশ্নে কেটেছে ২০১৬। যেনো চাওয়া পাওয়ার কেনো সমীকরণ মিলতে নেই। বছরজুড়েই দর্শকদের অভিযোগের পাল্লাটা একরকম ভারিই থেকে গেছে। ভালো নাটকের অভাববোধতো বটেই, নাটক প্রচারের সময় বিজ্ঞাপন বাড়াবাড়ি নিয়েও কথা ওঠে। অনেকেরই ভাষ্য-এটি বিরক্তিকর। আর এ অত্যাচার বাদ ছিল না ঈদ ও বিশেষ দিবসের নাটকের বেলায়ও।    নাট্যনির্মাতাদেরও অভিযোগের শেষ নেই। মানহীন নাটকের কারণ হিসেবে তারা সাফাই গেয়েছেন বাজেট স্বল্পতার বিষয়টি নিয়ে। আর শিল্পীদের অভিযোগ,  ভালো গল্প মিলছে না।  অন্যদিকে বিদেশী চ্যানেলের আগ্রাসনের সঙ্গে প্রতিনিয়তই অসম যুদ্ধে জড়াতে হচ্ছে দেশীয় চ্যানেলগুলোকে।     এ বছরে বিদেশী মিউজিক ভিডিও’র গল্প নিয়ে নাটক নির্মাণের বাড়তি ঝোঁকও নির্মাতাদের মধ্য দেখা গেছে।  দর্শক কী তাহলে নাটক দেখছেন না? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন কেউ কেউ। তবে ভালো নাটক  ঠিকই দেখছেন। বিশেষ করে সারাবছরের আলোচিত নাটকের ইউটিউব ভিউই বলে দেয়, এখনো নাটকের প্রচুর দর্শক রয়েছে।  আশার কথা হলো, দর্শকের চাওয়া আমলে এনে কয়েকটি চ্যানেল বিরতিহীন নাটক প্রচার করেছে। আর দর্শক ভোগান্তি দূর করতে বিজ্ঞাপন বিরতিতে যাবার সময় টাইম কাউন্টের আশ্রয় নেয়া শুরু করেছে অনেক চ্যানেল। অন্যদিকে বিদেশী ডাবিং সিরিয়ালের জনপ্রিয়তা বাড়ায় সংকটে পড়েছেন নাট্যশিল্পী ও কলাকুশলীরা। সত্যিই যদি ওইসব ডাবিং সিরিয়ালে দর্শক আগ্রহ বেড়ে থাকে, কিংবা দর্শক সেসব সিরিয়াল দেখে থাকেন, তাহলে দেশীয় টেলিভিশনের দর্শক ভারতীয় সিরিয়ালের ভয়াল থাবা থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে-বললে খুব একটা বাহুল্য হবে কী? বেশ ক’টি চ্যানেল এখন ভিনদেশী ডাবিং সিরিয়াল সম্প্রচারে এসেছে।  শোনা যাচ্ছে, নতুন বছর আরো ক’টি চ্যানেল ডাবিং সিরিয়াল প্রচার করবে। তা ই যদি হয়, প্রশ্ন থেকে যায়, দেশীয় চ্যানেল কী বিদেশি ডাবিং সিরিয়াল নির্ভর হবে?  ২০১৬তে অনেক চ্যানেলই নাটকের মানের দিকে গুরুত্ব দিয়েছেন। সে ধারাবাহিকতায় দর্শক পেয়েছেন মানসম্মত নাটক, টেলিছবি এবং টিভি সিরিয়াল।   নাটকের জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য নির্মাতা, চ্যানেল সংশ্লিষ্টরা ও বিজ্ঞাপনদাতা -সবার সমন্বয়ই পারে এ দেশের নাটকের সোনালী সময় ফিরিয়ে আনতে।    এইচএম/এসজেড
নাটক নিয়ে নাটকীয়তা বছরজুড়ে