ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

পার্থকে বক্তব্যের জন্য বাড়তি ৮ মিনিট, স্পিকারের সঙ্গে বন্ধুত্বের খুনসুটি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ এএম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আরও ৮ মিনিট সময় দিয়েছেন স্পিকার। এ নিয়ে অধিবেশনে তৈরি হয় হাস্যরসের পরিবেশ। বক্তব্যের একপর্যায়ে স্পিকারের সঙ্গে নিজের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথাও তুলে ধরেন পার্থ।

সংসদে সাধারণত সদস্যদের বক্তব্যের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে। তবে বক্তব্য শেষ করার প্রয়োজন হলে স্পিকার বিশেষ বিবেচনায় অতিরিক্ত সময় দিতে পারেন। পার্থর বক্তব্যের ক্ষেত্রেও নির্ধারিত সময়ের পর তাকে আরও ৮ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়।

বাড়তি সময় পাওয়ার প্রসঙ্গটি রসিকতার ছলে তুলে ধরে পার্থ বলেন, স্পিকার তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের বন্ধু। স্পিকারের সঙ্গে এই বন্ধুত্বের কারণেই হয়ত তিনি বাড়তি সময় পাওয়ার সুযোগ পেয়েছেন— এমন ইঙ্গিতও দেন তিনি।

পার্থর এমন মন্তব্যে সংসদে হাসির রোল পড়ে যায়। প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং উপস্থিত সংসদ সদস্যদের অনেকেই হাসিতে যোগ দেন ও টেবিল চাপড়ে মুহূর্তটিকে স্বাগত জানান।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, কোনো সদস্যকে বক্তব্যের জন্য অতিরিক্ত সময় দেওয়ার এখতিয়ার স্পিকারের রয়েছে। তবে পার্থর বক্তব্যের সাবলীলতা এবং স্পিকারের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ খুনসুটি অধিবেশনের পরিবেশকে কিছুটা প্রাণবন্ত করে তোলে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরও পড়ুন
তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ   
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি