ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে পেলে

মাজহার খন্দকার

প্রকাশ : ১০ জুলাই ২০১৬, ১০:৩৫ এএম

ফুটবল কিংবদন্তী পেলের ঝুলিতে রয়েছে অসংখ্য গোল। সর্বকালের সেরা খেলোয়াড়ের তকমাটাও তার কপালে বেশি জোটে। ব্যক্তিগত জীবনেও পেলে যেন সেই পথেই হাঁটছেন নাহলে ৭৫ বছর বয়সে এসেও কেউ বিয়ের পিঁড়িতে বসে! তৃতীয়বারের মত বিয়ে করলেন পেলে। কণে জাপানিজ ৫০ বছর বয়সী নারী মারকিয়া চিবেলে আওকি।

তাদের দীর্ঘ ছয় বছরের প্রেমের পূর্ণতা পেল বিয়ের মাধ্যমে। শনিবার সাও পাওলোর গুয়ারুজাতে ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ে হয়। অবশ্য বিয়েটা অনেক আগেই হওয়ার কথা ছিল কিন্তু পেলের শারীরিক অবস্থার অবনতির কারণে সেটিকে স্থগিত রাখা হয়।

২০১০ সালে প্রথমবার তাদের দেখা হয় নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে। ২০১২ সালে ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পেলে আনুষ্ঠানিকভাবে আওকিকে নিজের বান্ধবী হিসেবে পরিচয় দেয়।

পেলে তার প্রথম বউ রজিমেরি চলবির সঙ্গে ১২ বছর এক সঙ্গে ছিলেন। সেই ঘরে রয়েছে তিন সন্তান এডিনহো, জেনিফার এবং কেলি। এডিনহোকে ২০১৪ সালে মাদক এবং অর্থ পাচারের অভিযোগে ব্রাজিলিয়ান আদালত জেল জরিমানা করে। অন্যদিকে দ্বিতীয় বউ আসিরিয়া নাসছিমেন্তোর সঙ্গে ছিলেন ১৪ বছর। তার ঘরে রয়েছে দুই সন্তান জশুয়া এবং সেলেস্তা।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টি-২০ দল ঘোষণা, ফিরলেন তাইজুল
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  ১৫ সদস্যের এ দলে ফিরলেন বাঁহাতি অফস্পিনার তাইজুল ইসলাম। আর বাদ পড়েছেন লেগ স্পিনার তানভীর আহমেদ। চোটের কারণে নেই ওয়ানডে থেকে ছিটকে পড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বদলে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। ওয়ানডে সিরিজে একটি ম্যাচও না খেলা রুবেল হোসেন আছেন টি-২০ দলে। তার সঙ্গে আছেন দ্বিতীয় ওয়ানডেতে মোটামুটি ভালো বোলিং করা শুভাশিস রায়। মুস্তাফিজুর রহমানও আছেন টি-২০ দলে। তবে ওয়ানডের মতো টি-২০ সিরিজেও রাখা হয়নি তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজকে। আসছে ৩ জানুয়ারি থেকে নেপিয়ারে টি-২০ সিরিজ শুরু হবে।  বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শুভাগত হোম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক ), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শুভাষিশ রায়। ওয়াই/ডিএইচ
টি-২০ দল ঘোষণা, ফিরলেন তাইজুল
না ফেরার দেশে ‘সবচেয়ে বেশি বয়সী’ টেস্ট ক্রিকেটার
সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার ইমতিয়াজ আহমেদ আর নেই। লাহোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে এ মেধাবী ক্রিকেটার বক্ষব্যাধিতে ভুগছিলেন। ইমতিয়াজ ১৯৫২-১৯৬২ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪২টি টেস্ট খেলেন। নামের পাশে যোগ করেন ২ হাজার ৭৯ রান। অভিষেকের পর প্রথম ৩টি টেস্ট ব্যাটসম্যান হিসেবে খেললেও চতুর্থ টেস্ট থেকে তিনি বনে যান উইকেটকিপার-ব্যাটসম্যান। উইকেটকিপার হিসেবে তার নামের পাশে আছে ৭৭টি ক্যাচ ও ১৬টি স্ট্যাম্পিং। ১৯৫৫ সালের ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ লাহোরে ২০৯ রানের ইনিংস খেলেন ইমতিয়াজ আহমেদ। ঢাকার মাঠে  তিনি খেলেন ৫টি টেস্ট। কে/ডিএইচ
না ফেরার দেশে ‘সবচেয়ে বেশি বয়সী’ টেস্ট ক্রিকেটার
তামিম-ইমরুলের ৪ হাজার
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে ধবলধোলাই হলেও শেষ ওয়ানডে দিয়ে অনন্য কীর্তি গড়লেন বাংলাদেশের দু’উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফরম্যাটে দেশের হয়ে ৪ হাজার রানের মাইলফলক ছুঁলেন তামিম-ইমরুল জুটি।    মাইলফলক ছুঁতে কিউইদের বিপক্ষে নেলসনের স্যাক্সটন ওভাল গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডেতে তাদের দরকার ছিল ৫ রান। ইনিংসের শুরুতেই তা করে ফেলেন তারা। এরপর ১০২ রানের জুটি গড়েন তামিম-ইমরুল। এ নিয়েই বড় স্কোরের স্বপ্ন দেখতে শুরু করে টাইগাররা। তবে তারা সাজঘরে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান তুলতে সক্ষম হয় মাশরাফি বাহিনী। জবাবে ২ উইকেট হারিয়ে ৫২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এর আগে ৩ ফরম্যাট মিলিয়ে ৪ হাজার রান আসে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান জুটিতে। তাদের রান ৪ হাজার ২৪১। ইনিংস খেলেছেন ১২৪টি। তামিম-ইমরুল জুটির ইনিংস ১০৮। তাদের রান এখন ৪ হাজার ৯৭।   বাংলাদেশের হয়ে ৩ হাজার রানও নেই আর কোনো জুটির। রানের মতো শতকেও সবার ওপরে মুশফিক-সাকিব জুটি। সবমিলিয়ে তারা ৭ বার গড়েছেন শতরানের জুটি। এ তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম-ইমরুল। তাদের শতকের জুটি ৬টি। আর ৫টি শতকের জুটি নিয়ে তৃতীয় স্থানে আছেন হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিম। ডিএইচ
তামিম-ইমরুলের ৪ হাজার
এভারটন-হাল ম্যাচ ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে এভারটনের সঙ্গে ২-২ গোলে ড্র করলো হাল সিটি। খেলা শুরুর ৬ মিনিটে মাইকেল ডওসনের গোলে লিড নেয় হাল সিটি। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় এভারটন। প্রথমার্ধের শেষ মুহূর্তে ডেভিড মার্শেলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা। ৬৫ মিনিটে হাল সিটিকে এগিয়ে দেন রবার্ট স্নোগ্রেস। তবে এরপর লিড ধরে রাখতে পারেনি হাল সিটি। ৮৪ মিনিটে রস বার্কলির গোলে সমতায় ফেরে এভারটন। বাকি সময় আর গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। কে/ডিএইচ
এভারটন-হাল ম্যাচ ড্র
হোয়াইটওয়াশের স্বাদ নিলো বাংলাদেশ
নেলসনের স্যাক্সটন ওভাল গ্রাউন্ডে ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশেকে ৮ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড। মাশরাফিদের দেয়া ২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ৪০তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি কিউইদের। দলীয় ১০ রানে বাংলাদেশি সেনসেশন মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়ে ফিরে যান টম ল্যাথাম। আর ১৬ রানে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মার্টিন গাপটিল। এরপর নেইল ব্রুমকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দিয়ে ১৮৬ রানের জুটি বাধেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯৭ রানে ব্রুমকে প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ। উইলিয়ামসন অপরাজিত থাকেন ৯৫ রানে। বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন মুস্তাফিজ। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে তামিম ইকবালের হাফসেঞ্চুরিতে ৯ উইকেটে ২৩৬ রানের স্কোর গড়ে বাংলাদেশ। ওয়াই/এসজেড
হোয়াইটওয়াশের স্বাদ নিলো বাংলাদেশ