ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৩ ডিসেম্বর

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ এএম
ছবি : মালয়েশিয়া প্রতিনিধি

বিজয়ের মাসে মালয়েশিয়া প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বিজয় কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩।' ২৩ ডিসেম্বর শনিবার কুয়ালালামপুরের কোতা দামানসারা সানসুরিয়া পাইনিয়র ব্যাডমিন্টন একাডেমিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

'বিজয় কাপ ব্যাডমিন্টম টুর্নামেন্ট ২০২৩' উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক সংগঠন উই ট্রেইন।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাং এর ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টে'র এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক মো. এনামুল হক ও তাহমিনা বারী রিনি।

আয়োজকরা জানান, ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। রয়েছে দেশীয় ঐতিহ্যের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, শুধু কুয়ালালামপুর নয় অন্যান্য বেশ কয়েকটি রাজ্য থেকেও খেলোয়াড়রা অংশ নেবে এ টুর্নামেন্টে, বাইরে থেকে আসা খেলোয়াড়দের জন্য রয়েছে বিনামুল্যে আবাসন সুবিধাও।

এছাড়া টুর্নামেন্টে বিজয়ী ও রানার আপ দলে'র জন্য রয়েছে ট্রফি ও প্রাইজ মানি। ছেলেদের ৪৪ দলের পাশাপাশি, ১২টি একক নারী দলও অংশ নেবে টুর্নামেন্টে। আন্তর্জাতিক নিয়মানুযায়ী পরিচালিত হবে পুরো টুর্নামেন্ট। অংশগ্রহনেচ্ছুদের নিবন্ধন করার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১৯ ডিসেম্বর। অংশগ্রহণ ও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে +৬০১১২৪১৯৮৫১৯ ও +৬০১৭৫০৯১৩৪৭ নম্বরে।

প্রবাসীদের একত্রিত করে বিদেশের মাটিতে দেশের ইতিহাস তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস এই টুর্নামেন্ট বলে মন্তব্য করেন আয়োজকেরা। সবাইকে মাঠে এসে খেলা উপভোগেরও আমন্ত্রণ জানান তারা।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরে জাতীয় প্রবাসী দিবস উদযাপন
মিশরের কায়রোর বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের উদ্যোগে যথাযোগ্য গুরুত্ব ও তাৎপর্যের সঙ্গে ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৩’ উদযাপন করা হয়েছে।  অনুষ্ঠানে দেশটির বিভিন্ন শহরের পোশাক শিল্পে কর্মরত প্রবাসী, ব্যবসায়ী, আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সংগঠন ইত্তেহাদের নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় অর্থনীতি ও সামাজিক পরিমণ্ডলে প্রবাসী বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রথমবারের মতো উদযাপিত জাতীয় প্রবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, ‘প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার।  শনিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শিশির কুমার সরকারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর দিবসটি উপলক্ষে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর  বানী পাঠ শোনান যথাক্রমে, কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ ইসমাইল হোসাইন, দূতালয় প্রধান আতাউল হক, তৃতীয় সচিব শিশির কুমার সরকার ও রেজাউল করিম প্রমুখ। ঢাকা থেকে পাঠানো প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণবিষয়ক কার্যক্রম নিয়ে প্রস্তুতকৃত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ  ‘জাতীয় প্রবাসী দিবস’ উপলক্ষে মিশরে কর্মরত প্রবাসী অভিবাসী কর্মী, তাদের সুহৃদ ও পরিবারের সদস্যবৃসহ অভিবাসন কার্যক্রম ও কল্যাণে যুক্ত সব জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তরিক শুভেচ্ছা জানান।  রাষ্ট্রদূত সামিনা নাজ বলেন, জাতির পিতার অসামান্য নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি উন্নয়নের সিঁড়ি বেয়ে। দেশের সার্বিক এই অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী কর্মীদেরও অসামান্য অবদান রয়েছে। তিনি প্রবাসীদের কল্যাণে দূতাবাস সবসময় সচেষ্ট রয়েছে মর্মে মন্তব্য করেন। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকার নানাবিধ ভূমিকা রেখে চলেছেন বলে ও উল্লেখ করেন।  রাষ্ট্রদূত মিশরে কর্মরত প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণের মাধ্যমে দূতাবাসের শ্রম উইং কর্তৃক প্রদানকৃত সুবিধা গ্রহণের আহবান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে বাঙালি ঐতিহ্যে রাতের খাবার আপ্যায়ন করা হয়।
মিশরে জাতীয় প্রবাসী দিবস উদযাপন
জাতীয় প্রবাসী দিবস ২০২৩  / কানাডার মন্ট্রিয়লে গণশুনানি ও বিশেষ কনস্যুলার সেবা
জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কানাডার বাংলাদেশ হাইকমিশনে একটি ‘গণশুনানি’ আয়োজন করা হয় এবং দিনব্যাপী ‘বিশেষ কনস্যুলার সেবা’ প্রদান করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর)  কানাডার মন্ট্রিয়ল শহরে অনুষ্ঠিত গণশুনানিতে কানাডায় নিযুক্ত বাংলাদেশের  হাইকমিশনার ড. খলিলুর রহমান  কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কনস্যুলার সেবা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে মতামত ও পরামর্শ এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন।  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হাইকমিশনের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে প্রবাসী দিবসে মন্ট্রিয়ল শহরে বাংলাদেশি প্রবাসীদের জন্য এই বিশেষ কনস্যুলার সেবার আয়োজন করা হয় এবং সেবার মান বৃদ্ধি করতে গণশুনানির মাধ্যমে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।  গণশুনানিতে প্রবাসী বাংলাদেশিরা জানান, মন্ট্রিয়ল শহরে দিন দিন  প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে।  তাই শহরটিতে একটি কনস্যুলেট অফিস খুলতে হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেন তারা। এসময় হাইকমিশনার মন্ট্রিয়লে কনস্যুলেট অফিস খোলার অনুরোধ যথাযথ প্রয়োজনীয়তা উল্লেখ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন বলে তাঁদেরকে আশ্বাস দেন।  উল্লেখ্য, মন্ট্রিয়লে বর্তমানে ৪০ হাজারেরও বেশি কানাডিয়ান-বাংলাদেশি বসবাস করছেন এবং শহরটিতে দিন দিন তাঁদের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। 
কানাডার মন্ট্রিয়লে গণশুনানি ও বিশেষ কনস্যুলার সেবা
পর্তুগালের বাংলাদেশ দূতাবাসে প্রবাসী দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস জাতীয় প্রবাসী দিবস উদযাপন করেছে। শনিবার (৩০ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গনে দিবসটি উদযাপন করা হয়।   অনুষ্ঠানের শুরুতেই দূতাবাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।  এরপর জাতীয় প্রবাসী  দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করা হয়।  জাতীয় প্রবাসী দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  আলোচনায় বক্তারা দিনটির তাৎপর্য  তুলে ধরেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ তাঁর সমাপনী বক্তব্যে পর্তুগালে বসবাসকারী এবং কর্মরত সকল প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিবাদন জানান। তিনি বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকান্ডে প্রবাসীদের বিনিয়োগ এবং অবদান রাখার আহবান জানান। সবশেষে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দূতাবাসে আয়োজিত জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ, প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। 
পর্তুগালের বাংলাদেশ দূতাবাসে প্রবাসী দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ছাত্র নিহত
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীটেক্সাসের বিউমন্টে একটি কফি শপে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।  গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে যান নিহত শেখ আবির হোসেন (৩৪)।  তিনি লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী ছিলেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টে নিহত হন।  সেখানে তিনি স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন।  দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে।  স্থানীয় টিভি চ্যানেল কেএফডিএম জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায়। আবিরের বড় ভাই জাহিদুল ইসলাম শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, আজ বিকেলে নিউইয়র্কে বসবাসরত এক পরিবারের সদস্য তার ভাইয়ের মৃত্যুর খবর তাকে জানান।  বিউমন্ট পুলিশ এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে ১৯ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে এবং সন্দেহভাজন অপর একজন এখনো পলাতক। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন।  পরে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন।  তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।  আবিরের স্ত্রীও যুক্তরাষ্ট্রে থাকেন।
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ছাত্র নিহত
মিয়ানমার প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দূতাবাসের অনুদান ঘোষণা
মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘রাষ্ট্রদূত ভ্রমণ অনুদান’ ঘোষণা করেছে। শনিবার (৩০ ডিসেম্বর) দূতালয়ে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উদযাপনকালে রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন এই ঘোষণা দেন।  দিবসটি উপলক্ষে দূতাবাস মিয়ানমারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক ‘মতবিনিময়’ সভার আয়োজন করে।  সভায় রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।  তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন।  প্রবাসীদের কল্যাণে দেশে এবং বিদেশে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন সেবা, প্রণোদনা ও উদ্যোগের কথা তিনি সভায় তুলে ধরেন।  রাষ্ট্রদূত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকলের একসাথে কাজ করার উপর জোর দেন। মতবিনিময় সভায় রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন রাষ্ট্রদূত ভ্রমণ অনুদান ঘোষণা করেন।  যার অধীনে তিনি প্রতিবছর পাঁচজন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর শিক্ষা ও গবেষণা কাজে বাংলাদেশ অথবা মিয়ানমারের অভ্যন্তরে ভ্রমণ-ব্যয় বহন করবেন। 
মিয়ানমার প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দূতাবাসের অনুদান ঘোষণা
আরও পড়ুন
নবাবগঞ্জে বড়দিন উপলক্ষে ফ্রি হাট 
বিজয় দিবস জুনিয়র টেনিস টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
মালয়েশিয়ায় পুলিশের অভিযানে বাংলাদেশিসহ আটক পাঁচ শতাধিক
বিজয় দিবসকে ‘শোক দিবস’ লিখে অধ্যক্ষের পোস্ট