ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কোভিড হিরো সেই দবিরুল ইসলাম আর নেই

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
দবিরুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

করোনা মহামারির সময় বিশ্ব মিডিয়ার নজরে এসেছিলেন শতবর্ষী ব্রিটিশ-বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরী। লন্ডনে যিনি দবির চাচা নামে পরিচিত হয়ে উঠেছিলেন। তবে ১০৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) লন্ডন সময় রাতে ১টা ২০ মিনিটে রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। দবিরুল ইসলাম চৌধুরীর ছেলে আতিক চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসের বাবার মৃত্যুর সংবাদটি জানান।

আরও পড়ুন

করোনা মহামারির সময় লন্ডন প্রবাসী বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরী দবির চাচাকে নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় হয়েছিল। ১০২ বছর বয়সী দবির চাচা রমজান মাসে লকডাউনের সময় পায়ে হেঁটে করোনাভাইরাস সংকটে দুর্গতদের জন্য তহবিল সংগ্রহে নেমে প্রায় সাড়ে চার লক্ষ পাউন্ড উত্তোলন করেন।

পরবর্তীতে তিনি ব্রিটিশ রানী প্রয়াত এলিজাবেথের কাছ থেকে ওবিই সম্মানে ভূষিত হন।

১৯২০ সালের ১ জানুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার কুলঞ্জ গ্রামে জন্ম নেওয়া দবিরুল ইসলাম চৌধুরী ব্রিটেনে পাড়ি জমিয়েছিলেন ১৯৫৭ সালে। ইংরেজি সাহিত্য বিষয়ে পড়াশোনার জন্য তিনি যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি যুক্তরাজ্যেই বসবাস করে আসছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা