ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৯:০২ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাহাদি সৌদি প্রবাসী মোহাম্মদ দুলালের ছেলে। স্থানীয়ভাবে তিনি ছাত্রলীগের চর মার্টিন ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (২৯ মে) সকালে সৌদিতে থাকা মাহাদির সহকর্মী আরাফাত হোসেন রায়হান হোয়াটসঅ্যাপে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে মাহাদি মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে তিনি ফুড ডেলিভারির কাজে বের হন। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশ তাদের জানায়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাদির মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাদি প্রায় ছয় মাস আগে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে যান। তার বাবা মোহাম্মদ দুলালও সেখানে অবস্থান করছেন। বাড়িতে মাহাদির মা ও বোন রয়েছেন। তবে পরিবারের সদস্যদের এখনো মৃত্যুর খবর জানানো হয়নি। লাশ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

নিহতের মামা আলমগীর সারোয়ার জানান, মাহাদি আগে সৌদি আরবে ব্যবসা করতেন। পরে দেশে ফিরে বিয়ে করেন। তার তিন বছরের একটি সন্তান রয়েছে। বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলেও জানান তিনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক