ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জাপানের \'মিনিস্টার\'স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি: সৌজন্য

বিশ্ব পরিবেশ দিবসে আন্তর্জাতিক অঙ্গন থেকে বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কৃতী সন্তান।

এশিয়ার অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া (এসএসএফএফ অ্যান্ড এশিয়া) ২০২৬’-এ তার পরিচালিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আফটার আস’ মর্যাদাপূর্ণ ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ লাভ করেছে।

গত ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করে।

নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁয়ের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের একমাত্র ছেলে।

বর্তমানে কানাডা প্রবাসী ওয়াহিদ ইবনে রেজা: ভিএফএক্স ও অ্যানিমেশনের মাধ্যমে মিডিয়ার আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। তার নির্মিত অ্যানিমেটেড মুভি 'আফটার আস’ চলচ্চিত্রটিতে বর্তমান দুনিয়ায় পরিবেশগত বিপর্যয় নিয়ে শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ন্যাশনাল ফিল্ম বোর্ড অব কানাডার প্রযোজনায় নির্মিত ‘আফটার আস’ চলচ্চিত্রটিতে মানুষের বিলুপ্তির পর একটি নেকড়ে ও উলভারিনের প্রকৃতির সঙ্গে সহাবস্থান খোঁজার গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিরোতাকা ইশিহারা বলেন, এটি একটি ব্যতিক্রমী চিন্তার ফসল। ধ্বংসের পরেও প্রকৃতির পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা এবং প্রাণীদের দৃষ্টিকোণ থেকে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের সারমর্মকে এটি সূক্ষ্ম অথচ শক্তিশালীভাবে প্রকাশ করেছে।

পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক ওয়াহিদ ইবনে রেজা উৎসব কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানান। এক দশকেরও বেশি সময় ধরে ভিএফএক্স ও অ্যানিমেশন দুনিয়ায় কাজ করা এই নির্মাতা তার সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে সামারা ওয়াহিদকে চলচ্চিত্রটি উৎসর্গ করে বলেন, আমি সত্যিই আশা করি যে আমরা একসঙ্গে এই পৃথিবীকে ওর (সামারা) এবং ওর প্রজন্মের বেড়ে ওঠার জন্য আরও ভালো একটি জায়গা করে তুলতে পারব।

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ জুন পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
লিবিয়ার তবরুক উপকূল থেকে অনিয়মিত পথে গ্রিসে যাওয়ার স্বপ্ন নিয়ে রাবারের নৌকায় ভূমধ্যসাগরে পাড়ি দিতে ছেয়েছিলেন শতাধিক বাংলাদেশি। কিন্তু স্বপ্নের ইউরোপযাত্রা মুহূর্তেই পরিণত হয় জীবন-মৃত্যুর লড়াইয়ে। প্রচণ্ড ঝড়, উত্তাল সমুদ্র, নৌকায় পানি প্রবেশ ও ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় মৃত্যুর মুখোমুখি হন তারা।
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
বিদেশি কর্মী নেওয়ার জন্য ফের বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার। 
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
মালয়েশিয়ার লোজিং হাইল্যান্ডসে পাহাড়ধসে মাটিচাপা পড়া বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসানের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) একটি সবজি খামারে পাহাড়ধসের ঘটনায় তিনি মাটিচাপা পড়েছিলেন।
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
বাংলাদেশ ও মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে কুচিংয়ে সারওয়াক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট পেতার চাই মুইনসেং এবং সারওয়াক ফার্মাসিউটিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারির নেতৃত্বে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। 
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
আরও পড়ুন
হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’