ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর

সৌদি আরব (প্রতিনিধি), আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন এবং আইনি জটিলতা কাটানোর সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত বর্ধিত করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

পর্বঘোষিত ৩০ জুনের কঠোর সময়সীমা শেষ হওয়ার পরপরই এই নতুন ঘোষণা দিল সৌদি সরকার, যা লাখো প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য সুখবর নিয়ে এসেছে।

সোমবার (২৯ জুন) সৌদির শ্রম খাতের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিওয়া’ (Qiwa) একটি জরুরি নির্দেশনা জারি করেছিল। সেখানে বলা হয়েছিল ​৩০ জুনের সময়সীমা। এর মধ্যে নিয়োগকর্তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা কাফালা (অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর) সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট ৩ মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ, তাদের নাম প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। তবে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিট না থাকলেও ইকামার মেয়াদ যদি অন্তত ১৮০ দিন থাকে, তবে তাকে বাদ দেওয়া হবে না। কিন্তু ১৮০ দিনের কম হলে ইকামা ও ওয়ার্ক পারমিট দুটিই একসঙ্গে নবায়ন করতে হবে।

এছাড়াও কর্মীকে বৈধ পারমিট ছাড়া কাজ করানোর মেয়াদের সব বকেয়া আর্থিক দায় ও ফি নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ‘বিশেষ সুযোগের মেয়াদ ৩১শে ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত’ সময় বৃদ্ধি করা হয়েছে। গতকালকের কঠোর নির্দেশনার পর আজ শ্রমবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং নিয়ম প্রতিপালনের হার বাড়াতে নতুন ঘোষণা দিয়েছে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

আরও পড়ুন

কারা এই সুবিধার আওতায় পড়বেন?

১. যেসব প্রবাসী কর্মীর কাজের অনুমতিপত্রের (Work Permit) মেয়াদ ১২ মাস বা তারও বেশি সময় আগে শেষ হয়ে গেছে।

২. যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগদানের পর ৬ মাসের বেশি সময় পার হলেও এখনও তাদের কাজের অনুমতিপত্র ইস্যু করা হয়নি।

মন্ত্রণালয় কেন এই সময় বাড়াল?

মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, বিগত সময়ে প্রবিধান মেনে পরিস্থিতি সংশোধন করার ক্ষেত্রে প্রবাসী ও ব্যবসায়ীদের মধ্যে বিপুল সাড়া ও অংশগ্রহণ দেখা গেছে। এতে সৌদির শ্রমবাজারে নিয়ম প্রতিপালনের (Compliance) হার অনেক বেড়েছে।

ব্যবসায়ী এবং কর্মীদের পরিস্থিতি সংশোধনের জন্য একটি অতিরিক্ত ও চূড়ান্ত সুযোগ দিতেই এই সময়সীমা চলতি বছরের শেষ দিন পর্যন্ত বাড়ানো হলো। এর ফলে নিয়োগকর্তারা কোনো আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা ছাড়াই বকেয়া ফি পরিশোধ করে কর্মীদের কাগজপত্র বৈধ করার সুযোগ পাবেন।

নিয়োগকর্তা ও কর্মীদের জন্য করণীয় : ​মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, বর্ধিত সময়সীমা দেওয়া হলেও অবহেলা করার সুযোগ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতি সংশোধন করতে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাই যেকোনো আইনি জটিলতা বা অতিরিক্ত আর্থিক জরিমানা এড়াতে ৩১ ডিসেম্বর ২০২৬-এর আগেই বকেয়া ওয়ার্ক পারমিট নবায়ন করা, নতুন পারমিট ইস্যু করা কিংবা প্রয়োজনে অন্য প্রতিষ্ঠানে সেবা স্থানান্তরের (কাফালা) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জোর আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
দেশে ফেরার পথে সৌদির সড়কে প্রাণ গেল সিলেটের ২ প্রবাসীর
সৌদি প্রবাসীদের জন্য জরুরি বার্তা দূতাবাসের
সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান
প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন