ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তথ্য আমিরাতের কাছে পাঠিয়েছে বাংলাদেশ দূতাবাস

ইউএই প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

​সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ছুটিতে থাকা প্রবাসীদের স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের শিকার হওয়ার ঘটনায় আইনি ও কূটনৈতিক সহযোগিতায় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রবাসীদের টানা দাবির পর গঠিত জরুরি ব্যবস্থার অংশ হিসেবে পাওয়া আড়াই হাজার আবেদনের মধ্য থেকে প্রাথমিকভাবে ৯৮৫ জন প্রবাসীর সঠিক তথ্য যাচাই-বাছাই করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

​আরব আমিরাত থেকে ছুটিতে দেশে আসার পর সম্প্রতি বেশকিছু প্রবাসীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে অনেক প্রবাসী নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েন। পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য ভুক্তভোগী প্রবাসীরা বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ জানিয়ে আসছিলেন।

​প্রবাসীদের এই ভোগান্তি দূর করতে গত ৩১ জুলাই একটি যৌথ পদক্ষেপ নেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাদের পক্ষ থেকে একটি বিশেষ হটলাইন নম্বর এবং ইমেইল ঠিকানা চালু করা হয়।

আরও পড়ুন

​আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, হটলাইন ও ইমেইলের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২,৫০০ জন (আড়াই হাজার) ভুক্তভোগী প্রবাসী তাদের তথ্যাদি জমা দিয়েছেন। প্রাপ্ত এসব আবেদন থেকে নিবিড়ভাবে যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ৯৮৫ জন প্রবাসীর তথ্যের একটি নির্ভুল তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

​পররাষ্ট্র মন্ত্রণালয় এই তালিকার ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা শুরু করবে। দ্রুত সময়ের মধ্যে এসব প্রবাসীর ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন করে তাদের কর্মস্থলে ফেরার সুযোগ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে দূতাবাস সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
প্রবাসী বাংলাদেশি কর্মীর কাছে অতি পরিচিত শব্দ তথাকথিত ‘ফ্রি ভিসা’। তবে নামে ‘ফ্রি’ হলেও এটি আসলে মোটেও বিনামূল্যে পাওয়া যায় না। ফ্রি ভিসার প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন জর্ডানের আম্মনে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস। 
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
আরটিভিতে সংবাদ প্রকাশ / দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গৃহকর্মী ভিসায় সৌদি আরবের জেদ্দায় গিয়ে নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রেহেনা খাতুনকে অবশেষে বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেওয়া হয়েছে।
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
লিবিয়ার তবরুক উপকূল থেকে অনিয়মিত পথে গ্রিসে যাওয়ার স্বপ্ন নিয়ে রাবারের নৌকায় ভূমধ্যসাগরে পাড়ি দিতে ছেয়েছিলেন শতাধিক বাংলাদেশি। কিন্তু স্বপ্নের ইউরোপযাত্রা মুহূর্তেই পরিণত হয় জীবন-মৃত্যুর লড়াইয়ে। প্রচণ্ড ঝড়, উত্তাল সমুদ্র, নৌকায় পানি প্রবেশ ও ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় মৃত্যুর মুখোমুখি হন তারা।
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
বিদেশি কর্মী নেওয়ার জন্য ফের বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার। 
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
আরও পড়ুন
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
রেমিট্যান্সের পালে হাওয়া, ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার
যেভাবে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর