ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনি তফসিল ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগ্রহীত

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচন আগামী ১৮ অক্টোবর।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু নাসের এ তথ্য জানান। এসময় কমিশনের অন্য সদস্য বদরুল হোসেন খান, শামসুদ্দিন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল ও মিতু হামিদ উপস্থিত ছিলেন।

আগামী ১৮ অক্টোবর দিনব্যাপী নিউ ইয়র্কের ব্রঙ্কস, কুইন্সের উডসাইড ও জ্যামাইকা এবং ব্রুকলিনের ফুলটন ও ওজনপার্কে অবস্থিত মোট ৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মাথাপিছু ২০ ডলার ফি দিয়ে মোট ৩৫ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ ২৫ অগাস্ট এবং জমা দেওয়ার শেষ তারিখ ৩০ অগাস্ট। এরপর ৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে এবং ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সভাপতি প্রার্থীকে ৬ হাজার ডলার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদককে ৫ হাজার ডলার, সহ-সভাপতিকে ৪ হাজার ৫০০ ডলার, সহ-সাধারণ সম্পাদককে ৩ হাজার ২০০ ডলার, কোষাধ্যক্ষকে ৩ হাজার ডলার, সাংগঠনিক সম্পাদক পদের জন্য ২ হাজার ৫০০ ডলার, অন্য পদের জন্য ২ হাজার ডলার এবং সদস্য পদের জন্য ১ হাজার ৫০০ ডলার জমা দিতে হবে (অফেরতযোগ্য)। এ অর্থ সার্টিফাইড চেক অথবা নগদে দিতে হবে।

আরও পড়ুন

প্রধান নির্বাচন কমিশন বলেন, এবারের নির্বাচন বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন কারণ এতো ভোটার নিয়ে এর আগে নির্বাচন হয়নি। তিনি বলেন, বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী ৩১ জুলাই’র মধ্যে ভোটা তালিকা দিতে হবে। সেই অনুযায়ী কমিটি আমাদের ভোটার লিস্ট দিয়েছে। তবে তারা সংশোধনীর জন্য ১৮ আগস্ট পর্যন্ত সময় নিয়েছে।

তিনি বলেন, এবারের ভোটার প্রায় ৩৫ হাজার ৩২১ জন। তবে এটি এখনো চূড়ান্ত নয়। সংশোধনের জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে। আশা করি, কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত তালিকা আমরা পেয়ে যাবো। তিনি বলেন, পাঁচ কেন্দ্রে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো প্রায় চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, নো আইডি, নো ভোট। তাছাড়া যে যে কেন্দ্রের ভোটার তাকে সেই কেন্দ্রে ভোট দিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রাথমিক বাজেট ২ লাখ ৬০ হাজার ডলার। তিনি বলেন, শুনতে অনেক ডলার মনে হলেও সবকিছুর খরচ বৃদ্ধি পেয়েছে। শুধু মেশিনেই চলে যাচ্ছে প্রায় ৯০ হাজার ডলার। হলেরও অনেক ভাড়া। এ নির্বাচন সুষ্ঠু এবং সন্দর করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
লাপাত্তা তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
নিউইয়র্কে কারা কর্মকর্তা পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ডলার
নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তার গুলি, গাড়িতে ছিল ৫ বছরের শিশু
নিউইয়র্কে একাধিক পদে চাকরির সুযোগ
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী