ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১১২ অবৈধ অভিবাসীকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৭ জন বাংলাদেশিসহ মোট ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন এই তথ্য নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে কাজাং এলাকার বিভিন্ন স্থানে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন বিভাগের ২০ জন কর্মকর্তার একটি আভিযানিক দল এতে অংশ নেয়।

অভিযান চলাকালে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। তাঁদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে।

আরও পড়ুন

মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) ধারা অনুযায়ী বৈধ পাস না থাকা, ১৫(১)(সি) ধারা অনুযায়ী পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কানাডায় গাঁজা সেবনকারীর সংখ্যা মদ্যপায়ীদের চেয়ে বেশি
কানাডায় প্রতিদিন বা প্রায় প্রতিদিন গাঁজা সেবন করেন এমন মানুষের সংখ্যা প্রতিদিন মদ পান করেন এমন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
কানাডায় গাঁজা সেবনকারীর সংখ্যা মদ্যপায়ীদের চেয়ে বেশি
খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের পর সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। 
খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের পর সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
যুক্তরাষ্ট্রের শিকাগোতে এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ এ সড়কের নামফলক উন্মোচন করে। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ এর আনুষ্ঠানিক অনুমোদন দেয়।  বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান। ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে নামকরণ করা সড়কটি স্থাপন করা হয়েছে বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) পাশে।  সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এই স্থাপনার সামনে সড়কটির নামকরণের ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন। এর আগে ২০১৪ সালে শিকাগোতে জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের এই উদ্যোগে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। এই প্রকল্পে উদ্যোক্তা টিমের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর প্রেসিডেন্ট শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভুইয়া ও অফিস সম্পাদক শাকির ভুইয়া।  শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার আমি দীর্ঘদিন ধরে লালন করে আসছি, এই দুটি উদ্যোগ তারই প্রতিফলন। তিনি আরও বলেন, শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে এই সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে আমরা গর্বিত। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়। আরটিভি/টিআর
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
ইতালির খালে বড়শি দিয়ে ৯০ কেজি ওজনের মাছ শিকার বাংলাদেশি ‘বাঘা’র
ইতালির ভেনিস বলতেই গন্ডোলা, স্বচ্ছ নীল জলরাশি আর পর্যটকদের কোলাহল। তবে এই চিরচেনা রূপের আড়ালে মাছ শিকারের নেশায় এক ভিন্ন জগত গড়ে তুলেছেন বাংলাদেশি প্রবাসী এমদাদুল সরকার। স্থানীয় প্রবাসী মহলে তিনি ‘বাঘা’ নামেই বেশি পরিচিত।  সম্প্রতি বড়শিতে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির বোয়াল মাছ ধরে ভেনিসে রীতিমতো হইচৈ ফেলে দিয়েছেন তিনি। ভেনিসের সরু খাল ও জলাশয়ে এমদাদুল সরকারের বড়শিতে ধরা পড়া একেকটি বোয়াল মাছের ওজন সাধারণত ৭০ থেকে ৯০ কেজির মধ্যে থাকে।  কোনো কোনো মাছের দৈর্ঘ্য এতটাই বেশি হয় যে তা খোদ শিকারির উচ্চতাকেও ছাড়িয়ে যায়। বিশালাকার এসব মাছ শিকারের সুবাদে ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়দের কাছেও তিনি এখন পরিচিত মুখ। জানা গেছে, দীর্ঘদিন ধরে ভেনিসে বসবাস করছেন এমদাদুল সরকার। প্রবাসজীবনের ব্যস্ততার মাঝে শুরুর দিকে নিছক শখের বশেই বড়শি নিয়ে খালের পাড়ে বসতেন। কিন্তু দীর্ঘদিনের অধ্যবসায় ও অভিজ্ঞতা তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। অভিজ্ঞ শিকারিদের মতে, মাছ ধরতে প্রয়োজন হয় অগাধ ধৈর্যের; আর বাঘার কাছে এই মাছ শিকার অনেকটাই ধ্যানের মতো। দীর্ঘদিনের অভিজ্ঞতায় পানির গতিপ্রকৃতি, বাতাসের দিক এবং জলের নিচের নড়াচড়া পর্যবেক্ষণ করেই তিনি মাছের অবস্থান বুঝতে পারেন। এমদাদুলের বিশ্বাস, দীর্ঘদিনের এই সখ্যের কারণে পানির নিচে মাছের সঙ্গে তাঁর এক ধরনের নীরব যোগাযোগ বা ‘কথা’ হয়। কখন টোপ ফেলতে হবে আর কখন সুতায় টান দিতে হবে—সে হিসাব যেন তার নখদর্পণে। ইতালির খাল ও জলাশয়ে শৌখিন মৎস্যশিকারের সুযোগ থাকলেও তা অত্যন্ত নিয়মতান্ত্রিক। ইচ্ছেমতো মাছ ধরার সুযোগ নেই সেখানে। এমদাদুল সরকারও প্রশাসনের সব নিয়মকানুন মেনেই মাছ ধরেন। দেশটিতে মাছ ধরার জন্য সরকারি অনুমোদন বা লাইসেন্স নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ কর (ট্যাক্স) পরিশোধ করতে হয়। নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকেই বছরের পর বছর ধরে নিজের এই শখ পূরণ করে চলেছেন তিনি। প্রবাসের যান্ত্রিক জীবনে কাজের চাপে অনেকেই যখন হাঁপিয়ে ওঠেন, তখন ভেনিসের খালপাড়ে বড়শি হাতে এমদাদুল সরকারের উপস্থিতি যেন প্রকৃতির সান্নিধ্যে থাকার এক অনন্য দৃষ্টান্ত। ধৈর্য, অভিজ্ঞতা আর প্রকৃতির প্রতি ভালোবাসার মেলবন্ধনে ভেনিসের জলজ জগতে ‘বাঘা’ আজ সত্যিই এক ব্যতিক্রমী নাম। আরটিভি/এসআর  
ইতালির খালে বড়শি দিয়ে ৯০ কেজি ওজনের মাছ শিকার বাংলাদেশি ‘বাঘা’র
পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০০৭ সালে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান। দীর্ঘ প্রবাসজীবনে সেই স্বপ্ন পূরণের আগেই হত্যাকাণ্ডের শিকার হয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন তিনি। তাঁর মৃত্যুতে স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবার।
পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন
আরও পড়ুন
কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির আশায় নতুন স্বপ্ন
ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া