ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
আজমেরী হক বাঁধন, হামলার ঘটনার দৃশ্য। ছবি: সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইতালির ভেনিস প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে দেশটির পুলিশের একটি বিশেষ শাখা।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইতালির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’ এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে জানানো হয়, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওরিয়ন্তি’ বিভাগে নির্বাচিত, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে ভেনিসে অবস্থান করছেন অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দ্বারা তিনি শারীরিক হামলা ও মানসিক লাঞ্ছনার শিকার হন। ঘটনার সময় হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে অভিহিত করে গালাগাল করে।

‘ইল গাজ্জেত্তিনো’ আরও জানায়, বাঁধনের ওপর এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে ভেনিস পুলিশ। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে ইতালীয় পুলিশের বিশেষ শাখা তাদের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এর আগে সোমবার দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে শারীরিক লাঞ্ছনা ও হামলার কথা জানান বাঁধন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী কর্মীদের দিকে এ হামলার অভিযোগ তুলেন তিনি।

লাইভে এসে বাঁধন বলেন, ‘এখানে আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে একদল প্রবাসী বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি-কোল্ডড্রিংকস ছুড়ে মেরেছে।

অভিনেত্রীর সঙ্গে থাকা তার ভাইয়ের ছোট বাচ্চা ভয় পেয়েছে বলে জানান তিনি। তিনি জানান, তার ভাতিজা ভয়ে চিৎকার করছিল।

হামলাকারীরা গায়ে হাত তুলেছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারা আমার ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছে এবং আমার কানের পাশে বাড়ি মেরেছে। তারা আমাকে জুলাইযোদ্ধা বলেছে। আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

আক্রমণকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা আমাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। সেগুলো তারা ভিডিও করছিল। লাইভ করছিল।’

পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমাকে দমানো সহজ নয়। আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।’

এদিকে বাঁধনের ওপর হামলার ঘটনায় ফুঁসে উঠেছে শিল্পাঙ্গন। অনেক অভিনেতা ও অভিনেত্রী এ ঘটনায় প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে পরী মণি লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল এক পোস্টে লিখেছেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।’

অভিনেত্রী জাকিয়া বারী মম বাঁধনকে হেনস্তার একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ঘৃণা প্রকাশের পাশাপাশি পরবর্তী এক পোস্টে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ ও অসন্তোষের কথা তুলে ধরেন।

ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির বলেছেন, শের বাইরে চলচ্চিত্র ও মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন শিল্পীকে অপমান, হয়রানি ও আতঙ্কের মুখে পড়তে হওয়াকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ছাড়াও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে তারা ঘটনাটির প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশে ও বিদেশে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
বাবা-মা, ভাই-বোনের মুখে হাসি ফোটাতে এবং পরিবারের একটু ভালো থাকার আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। 
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে ফ্রন্টলাইনে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। প্রায় ২১ দিন পর ফেসবুকে পোস্ট দিয়ে বেঁচে থাকার খবর জানিয়েছেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত এই যুবক। বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে নিজের একটি ছবি যুক্ত করে রাজন লিখেছেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ বার্তায় তিনি লেখেন, যুদ্ধ কখনোই সহজ কোনো বিষয় নয়। প্রতিটি মুহূর্তই অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছি। রাজনের পুরো নাম মো. রাজন হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ, প্রাণহানি এবং যুদ্ধের ভয়াবহ বাস্তবতা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়ে সতর্কবার্তাও দিতেন তিনি। জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজন। গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন। একই দিন যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বার্তা দেন। তবে ওই দিন বেলা ১১টায় প্রকাশিত ভিডিওবার্তার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নতুন কোনো পোস্ট, ভিডিও কিংবা সুস্থ থাকার খবর না আসায় উদ্বেগ বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার ফিরে আসার জন্য দোয়া করেন। অবশেষে ১১ নভেম্বরের ফেসবুক পোস্টে রাজনের বেঁচে থাকার খবর পেয়ে স্বস্তি প্রকাশ করছেন অনুসারীরা। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, শারীরিকভাবে কেমন আছেন কিংবা কবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আরটিভি/এসআর
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫ বাংলাদেশি দীর্ঘ ২৪ ঘণ্টা ভূমধ্যসাগরে ভাসতে থাকেন। কিন্তু সেই স্বপ্নযাত্রা একসময় পরিণত হয় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে।
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় শেনজেনের কারি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
শনিবার (৭ নভেম্বর) মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
আরও পড়ুন
বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
বিক্ষোভে উত্তাল ইতালি
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার