ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ওয়াশিংটন ডিসি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠিত। ছবি: আরটিভি

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় দূতাবাসের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল মিশেল এ স্মিথ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আমি আশা করি, প্রশিক্ষণ, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষেত্রে একে অপরের সহযোগিতা অব্যাহত থাকবে এবং দুই দেশের সামরিক বাহিনীর বন্ধুত্ব আরও গভীর হবে।

ছবি: আরটিভি

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে এর আগে সশস্ত্র বাহিনী দিবসের কোনো অনুষ্ঠানে এত দেশের ডিফেন্স অ্যাটাশে উপস্থিত হননি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং আত্মত্যাগকারী লাখো শহীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস আমাদের দেশের জন্মের সঙ্গে জড়িয়ে আছে। মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠই ছিলেন সশস্ত্র বাহিনীর সদস্য। দেশে ও বিদেশে দুর্যোগ মোকাবিলায় আমাদের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ারুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সামরিক বাহিনী শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতেই একটি উজ্জ্বল নাম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত তথ্য বিনিময়ের মাধ্যমে দুই বাহিনীর দক্ষতা বাড়ছে। আশা করি, আগামী দিনে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মিশেল এ স্মিথের হাতে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেন রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও তার স্ত্রী।

সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের কাউন্সেলর (লোকাল) নাজনীন সুলতানা।

অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন ও ক্যাপিটল হিলের কর্মকর্তারা ছিলেন।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস, সুইডেন, হাঙ্গেরি, রাশিয়া, আলজেরিয়া, ব্রুনাই, ফিলিপাইন, তুরস্ক, থাইল্যান্ড, উজবেকিস্তান, কিরগিজস্তান, চীন, জাপান, সৌদি আরব, কানাডা, অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, সুদান, মিশর, উরুগুয়ে, ব্রাজিল, ইকুয়েডর, পেরু, জর্ডান, ওমান, সাইপ্রাস, বলিভিয়া, ক্যামেরুন, কেনিয়া, মরক্কো ও তিউনিসিয়াসহ বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাটাশেরা উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা প্রতিনিধিও অনুষ্ঠানে যোগ দেন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুকে যৌন নিপীড়ন / যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যে পাঁচ বছর ধরে এক শিশুকে একাধিকবার যৌন নিপীড়নের দায়ে মোহাম্মদ ইসলাম নামে ৫৫ বছর বয়সী এক বাংলাদেশি ইমামকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি, বাকি ৯ জনের কি অবস্থা?
দীর্ঘদিন পর আবারও সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এদিকে ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন শুক্রবার ভোররাতে মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন বলে তথ্য দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার তাদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন। একই সঙ্গে তাদের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করেন তিনি। আরটিভি/এসআর
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি, বাকি ৯ জনের কি অবস্থা?
বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন ১১২ জন বাংলাদেশি দক্ষ কর্মী।
বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
মাঝ আকাশে বাংলাদেশি যুবকের অশালীন কাণ্ড, পরে জামিনে বেরিয়ে পুলিশকে থুতু!
সোমবার সিঙ্গাপুরের আদালতে বিমানবালার শ্লীলতাহানি এবং সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগে নিজের দোষ স্বীকার করেছেন খোন্দকার মো. ইয়ামিন নামে ওই বাংলাদেশি যুবক।
মাঝ আকাশে বাংলাদেশি যুবকের অশালীন কাণ্ড, পরে জামিনে বেরিয়ে পুলিশকে থুতু!
কানাডায় গাঁজা সেবনকারীর সংখ্যা মদ্যপায়ীদের চেয়ে বেশি
কানাডায় প্রতিদিন বা প্রায় প্রতিদিন গাঁজা সেবন করেন এমন মানুষের সংখ্যা প্রতিদিন মদ পান করেন এমন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
কানাডায় গাঁজা সেবনকারীর সংখ্যা মদ্যপায়ীদের চেয়ে বেশি
আরও পড়ুন
সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে 
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী দিবস আজ