ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম
নিহত হিরন মিয়া। ছবি: আরটিভি

মালয়েশিয়ায় বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের মৃত সামছুল হকের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে একটি বাগানে কাজ করতেন তিনি।

হিরনের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার বিকেলে বাগানে কাজ করার সময় হিরনের ওপর বজ্রপাত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। বর্তমানে হিরনের মরদেহ দেশে আনার জন্য সহকর্মীরা চেষ্টা করছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, হিরন অনেক ঋণ করে কষ্ট করে বিদেশে গিয়েছিলেন। এর আগে তার ছোট মেয়ে নিহা মনিও মারা যায়। একের পর এক দুর্ঘটনায় পরিবারটি শোকের মধ্যে রয়েছে।

চার ভাইয়ের মধ্যে হিরন ছিলেন সবার ছোট। বিদেশ যাওয়ার আগে তিনি দেশে গাছ কাটার কাজ করতেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে ইকরাম হোসেন আমির দশম শ্রেণির শিক্ষার্থী। দুই মেয়ে হিমু আক্তার ষষ্ঠ শ্রেণি এবং রিমু আক্তার তৃতীয় শ্রেণিতে পড়ছে।

হিরনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর স্ত্রী হ্যাপি আক্তারের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। ৭৫ বছর বয়সী মা জাহানারা বেগম ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন। স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওমান সাগরে নিখোঁজ নুর উদ্দিনের পরিবার কাঁদছে, বাবার অপেক্ষায় দেড় বছরের শিশু
ভাগ্যের চাকা ঘোরাতে আর পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর ওমানে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের সন্দ্বীপের তরুণ নুর উদ্দিন। কিন্তু এক নিমেষেই সব স্বপ্ন যেন তলিয়ে গেল ওমান সাগরের অতল গভীরে। 
ওমান সাগরে নিখোঁজ নুর উদ্দিনের পরিবার কাঁদছে, বাবার অপেক্ষায় দেড় বছরের শিশু
ফেরাউনের জন্মদিনে ‘অদ্ভুত’ বিরল দৃশ্য দেখলেন হাজারো মানুষ 
প্রাচীন মিশরের স্থাপত্যশৈলী, জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় বিশ্বাসের অপূর্ব সমন্বয় আবারও মুগ্ধ করল বিশ্ববাসীকে। ফেরাউনের (দ্বিতীয় রামেসিস) জন্মদিনে সূর্যের সোনালি রশ্মি তার মন্দিরের গভীরে প্রবেশ করে আলোকিত করেছে ফেরাউনের মুখমণ্ডল।
ফেরাউনের জন্মদিনে ‘অদ্ভুত’ বিরল দৃশ্য দেখলেন হাজারো মানুষ 
বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে ‘বিশেষ চিকিৎসাসেবা’
এ ব্যবস্থার আওতায় বাংলাদেশি রোগীরা চীন সফরের আগেই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও নথি পর্যালোচনার সুযোগ পাবেন। পাশাপাশি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, পৃথক আন্তর্জাতিক ডেস্ক, দোভাষী সহায়তা এবং দেশে ফেরার পরও ফলো-আপ চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে ‘বিশেষ চিকিৎসাসেবা’
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, বাংলাদেশি সংঘবদ্ধ চক্র ধরা
অভিবাসন সংক্রান্ত জালিয়াতির অভিযোগে চার বাংলাদেশি ও তাদের এক সহযোগীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। একই তদন্তের মাধ্যমে জাল কাগজপত্র জমা দিয়ে কানাডার সাময়িক রেসিডেন্স ভিসা (টিআরভি) আবেদনের চেষ্টার সঙ্গে জড়িত ২০৯ জন বাংলাদেশি নাগরিককেও শনাক্ত করা হয়েছে।
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, বাংলাদেশি সংঘবদ্ধ চক্র ধরা
পর্তুগালের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান পর্তুগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। সোমবার (১৯ অক্টোবর) লিসবনের বেলেম প্রাসাদে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। পর্তুগালের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারপ্রধানের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিবাদন জানান। তিনি ঢাকায় পর্তুগালের একটি আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই পদক্ষেপ ঘনিষ্ঠতর কূটনৈতিক যোগাযোগ সহজ করবে, প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হবে। তিনি একটি দ্বিপাক্ষিক শ্রমগতিশীলতা কাঠামোর আওতায় সহযোগিতা কার্যকর ও এগিয়ে নেওয়া, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসনকে উৎসাহিত করা এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি হ্রাস করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। জনগণের মধ্যে সংযোগের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেন। পর্তুগালের রাষ্ট্রপতি দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানের স্বীকৃতি দেন ও তাদের প্রশংসা করেন এবং পর্তুগিজ সমাজে তাদের একীভূত হওয়ার গুরুত্বের বিষয়টি উল্লেখ করেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক বিষয়, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং জনগণের মধ্যে আদান-প্রদানের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনার বিষয়টিও উঠে আসে। পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করতে এবং দীর্ঘদিনের বন্ধুত্বকে উভয় দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাস্তব ফলাফলে রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরটিভি/টিআর
পর্তুগালের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
আরও পড়ুন
রাতের আঁধারে কৃষকের স্বপ্ন শেষ
থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা, পুলিশের জিডি
সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা