ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৬ এএম
মো. রুবেল। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ২০২৩ সালে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। সেখানে ফুফাতো ভাইয়ের দোকানে চাকরি করতেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনার ঘটনাস্থলেই মারা যান রুবেল। দেশে তার স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা রয়েছেন।

রুবেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চেয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম জানান, এ বিষয়ে খোঁজ খবর নেবেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে সার্বিক সহযোগিতা করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
বাবা-মা, ভাই-বোনের মুখে হাসি ফোটাতে এবং পরিবারের একটু ভালো থাকার আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। 
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে ফ্রন্টলাইনে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। প্রায় ২১ দিন পর ফেসবুকে পোস্ট দিয়ে বেঁচে থাকার খবর জানিয়েছেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত এই যুবক। বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে নিজের একটি ছবি যুক্ত করে রাজন লিখেছেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ বার্তায় তিনি লেখেন, যুদ্ধ কখনোই সহজ কোনো বিষয় নয়। প্রতিটি মুহূর্তই অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছি। রাজনের পুরো নাম মো. রাজন হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ, প্রাণহানি এবং যুদ্ধের ভয়াবহ বাস্তবতা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়ে সতর্কবার্তাও দিতেন তিনি। জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজন। গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন। একই দিন যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বার্তা দেন। তবে ওই দিন বেলা ১১টায় প্রকাশিত ভিডিওবার্তার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নতুন কোনো পোস্ট, ভিডিও কিংবা সুস্থ থাকার খবর না আসায় উদ্বেগ বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার ফিরে আসার জন্য দোয়া করেন। অবশেষে ১১ নভেম্বরের ফেসবুক পোস্টে রাজনের বেঁচে থাকার খবর পেয়ে স্বস্তি প্রকাশ করছেন অনুসারীরা। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, শারীরিকভাবে কেমন আছেন কিংবা কবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আরটিভি/এসআর
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫ বাংলাদেশি দীর্ঘ ২৪ ঘণ্টা ভূমধ্যসাগরে ভাসতে থাকেন। কিন্তু সেই স্বপ্নযাত্রা একসময় পরিণত হয় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে।
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় শেনজেনের কারি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
শনিবার (৭ নভেম্বর) মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
আরও পড়ুন
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
শিশুদের ফুটবল খেলার জেরে হত্যার শিকার বৃদ্ধের দাফনে বাধা, মামলা তুলে নিতে হুমকি
ঝিনাইদহে ডোপ টেস্টে পজিটিভ দুই যুবকের কারাদণ্ড
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা