ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণে যুবদলের জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রচারসামগ্রী অপসারণ না করলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে তারা।

সোমবার (৯ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুনসহ যেকোনো ধরনের প্রকাশনা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। এ নির্দেশনা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলসহ সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর এবং অধীনস্থ সব ইউনিটের নেতাকর্মীদের জন্য প্রযোজ্য।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা অমান্য করার প্রমাণ পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শহীদ জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি মনোনীত হলেন ওয়াকিদুজ্জামান ডাবলু
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ওয়াকিদুজ্জামান ডাবলু।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি মনোনীত হলেন ওয়াকিদুজ্জামান ডাবলু
প্রধানমন্ত্রীর সহযোগিতায় তুরস্ক যাচ্ছেন সোনারগাঁয়ের সায়মন
প্রধানমন্ত্রীর সহযোগিতায় জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কো-অর্ডিনেটর ফেরদৌস সিদ্দিক সায়মন। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।
প্রধানমন্ত্রীর সহযোগিতায় তুরস্ক যাচ্ছেন সোনারগাঁয়ের সায়মন
ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।
ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশীদের মধ্য থেকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
‘শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা’
শেখ হাসিনা দেশে ফিরে সংবর্ধনা পাওয়ার আশা করছেন - এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনি দেশে ফিরতে চান, আপনাকে সংবর্ধনা জানাতে হবে। সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধর বাবা, নাকি আহনাফের আত্মীয়-স্বজন? 
‘শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা’
আরও পড়ুন
৭ নভেম্বর: অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং একটি বিপ্লব
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা: রিজভী