ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিমিটেডের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি। চাঁদরাত থেকে শুরু করে ঈদের সপ্তম দিন পর্যন্ত থাকছে একাধিক নতুন নাটক, জনপ্রিয় বাংলা সিনেমা, সংগীতানুষ্ঠান, গেম শো এবং বিশেষ টক শো। তারকাবহুল এই আয়োজনে অভিনয় ও উপস্থাপনায় অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। সেই ধারাবাহিকতায় আজ ৫ম দিনে যা দেখবেন-
সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘ভালোবাসা আজকাল’; অভিনয়ে: শাকিব খান, মাহিয়া মাহি প্রমুখ।
দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘সিটি টেরর’; অভিনয়ে: মান্না, শাকিব খান, পপি, বৈশাখী প্রমুখ।
বিকেল ৫টা ৩০ মিনিটে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ‘এলো খুশির ঈদ’; প্রযোজক: সৈয়দা মুনীরা ইসলাম।
বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’; উপস্থাপনায়: ইমতু রাতিশ।
সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’; পরিচালনায়: সহিদ উন নবী; অভিনয়ে: শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।
রাত ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘মাফ কইরা দেন’, পরিচালনায়: জুবায়ের ইবনে বকর; অভিনয়ে: শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ প্রমুখ।
রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘দূর্নাম’, পরিচালনায়: জিয়া উদ্দিন আলম; অভিনয়ে: রাশেদ সিমান্ত, অহনা রহমান প্রমুখ।
রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘গল্পের শুরু’, পরিচালনায়: মুহাম্মদ মরিুজ্জামান জুলহাস; অভিনয়ে: ইরফান সাজ্জাদ, রোদসী সিদ্দিকা প্রমুখ।
রাত ১১টায়: পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশী’; রচনা: সুবাতা রাহিক জারিফা। পরিচালনায়: হিমু আকরাম; অভিনয়ে: রাশেদ সিমান্ত, সামান্তা পারভেজ, মেলোডি (জার্মানী) সাদ্দাম মাল, মুনীরা মিঠু, হানিফ পালোয়ান প্রমুখ।
রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘সিনিথিয়া ফ্যাশন’; পরিচালনা: সাজিন আহমেদ বাবু।
অভিনয়ে: ইরফান সাজ্জাদ, তানিয়া বৃষ্টি প্রমুখ।
রাত ১২টায় নিউজ টপটেন।
আরটিভি/এমএ




