ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

যেদিন হতে পারে ঈদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ পিএম
ফাইল ছবি

দেখতে দেখতে বিদায়ের পথে পবিত্র রমজান। বিশ্বজুড়ে মুসলিমরা ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর রমজান মাস ৩০ দিনের হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও তার প্রতিবেশী অনেক দেশে আগামী ১০ এপ্রিল (বুধবার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। খবর আলজাজিরার।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশে ঈদ অনুষ্ঠিত হওয়ার পরদিন বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে আগামী ১১ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশে।

সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালন করা হবে ২৯তম রোজা। ওই দিন শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবসহ বিভিন্ন দেশ।

সোমবার শাওয়ালের নতুন চাঁদ দেখা গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরদিন মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা না গেলে আরও একদিন রোজা রাখবেন মুসলমানরা। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, প্রত্যেক আরবি মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তা নির্ভর করে চাঁদ দেখতে পাওয়ার ওপর। সৌদি আরবের আকাশে সোমবার চাঁদ দেখা গেলে দেশটিতে পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে। পরদিন (মঙ্গলবার) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলেছে, এ বছর বাংলাদেশে রমজান মাস ৩০ দিনের হতে পারে। তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস বলছে ভিন্ন কথা, এবার পাকিস্তানে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে।

প্রসঙ্গত, ঈদুল ফিতর চাঁদ দেখার ওপর নির্ভর করে। চাঁদ দেখার মধ্য দিয়ে ইসলামি (হিজরি) ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের শুরু হয়। চন্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। যে কারণে পবিত্র ঈদের তারিখ জানার জন্য ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় মুসলমানদের।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী। এতে মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না। তিনি আরও বলেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও আছে। কখনো শুনেছেন তারা মারামারি করেছে। আমরা মুসলমানরা একদল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। আপনারা (ইমাম-মুয়াজ্জিনরা) যখন মিথ্যা বিবৃতি দেন তখন আমাদের মন ভেঙে যায়। এতে আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশ সংস্কারের কাজ করছে। সংস্কার শেষ হলে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রতিটি মানুষের অধিকার সমান। অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। আরটিভি/এফএ
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
চলতি বছর হারাতে হয়েছে যেসব আলেমকে
কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে ঘটনাবহুল আরও একটি বছর। আর কয়েক দিন পর বিদায় নিচ্ছে ২০২৪ সাল।বছরটিতে যুক্ত হয়েছে কিছু শোকের স্মৃতি। বিশেষ করে আলেমদের মৃত্যু করেছে হতবিহ্বল। ২০২৪ সালে মারা যাওয়া উল্লেখযোগ্য আলেমদের তালিকা তুলে ধরা হলো— মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী চলতি বছরের ১৯ জানুয়ারি মারা গেছেন বিশিষ্ট আলেম মুক্তিযোদ্ধা ও লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।  তিনি গণভবন ও সচিবালয়ের সাবেক ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ও সম্পাদক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন।  মাওলানা আশেকে এলাহী   ৬ ফেব্রুয়ারি মারা যান দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদরুল মুদাররিসিন মাওলানা আশেকে এলাহী ইব্রাহীমী।  তিনি দেশের প্রবীণ আলেমদের একজন।  আশেকে এলাহী দীর্ঘদিন ধরে শতবর্ষী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া শিক্ষকতা করেছিলেন।  মাওলানা ক্বারী মুহাম্মাদ ইলিয়াস ২৯ ফেব্রুয়ারি মারা যান দার্শনিক আলেম ও মুহাদ্দিস আল্লামা হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মাদ ইলিয়াস মানতেকি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর।  তিনি মঈনুল ইসলাম হাটহাজারী, জামিয়া ইসলামিয়া পটিয়া ও দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া মাদরাসায় তাফসির ও ইসলামি দর্শনশাস্ত্র পড়িয়েছেন।  জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা লুৎফর রহমান চলতি বছরের ৪ মার্চ  মারা যান বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও খ্যাতনামা ইসলামি আলোচক মাওলানা লুৎফর রহমান। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা।  তার ৫ কন্যা ও ২ ছেলে রয়েছে।  লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।    হাফেজ মাওলানা আবু ইউসুফ দেশের জনপ্রিয় ইসলামি রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর বিচারক ও কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান  হাফেজ মাওলানা আবু ইউসুফ ২৩ মার্চ মারা যান।  ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  ১৯৮০ সালের ১ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন জনপ্রিয় কোরআন প্রতিযোগিতার বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। তার পিতার নাম আবুশ কাশেম ও মাতার নাম ফাতেমা বেগম।  মাওলানা সৈয়দ আব্দুন নূর চলতি বছরের ২৪ মার্চ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আলীয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও প্রবীণ আলেমেদীন মাওলানা সৈয়দ আব্দুন নূর মারা যান। ১৯৪১ সালে জন্ম নেওয়া এই সংগ্রামী আলেম সিলেট আলীয়া মাদরাসা থেকে কামিল, ঢাকা আলিয়া মাদরাসায় ইফতা বিভাগে পড়াশোনা করেন, তিনি কর্মজীবনে ঐতিহ্যবাহী সৈয়দপুর আলিয়া মাদরাসায় ভাইস প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালনকালীন অবসর গ্রহণ করেন। মাওলানা ছালামত উল্লাহ চলতি বছরের ৩ মে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান কক্সবাজারের রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। ১৯৯৩ সাল থেকে রামু মেরংলোয়া রহমানিয়া মাদ্রাসা সহসুপার এবং ২০১৫ সাল থেকে উপাধ্যক্ষ হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছিলেন তিনি।  গওহরডাঙ্গা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের মহাসচিব মাওলানা শামছুল হক ২৮ মে বয়সে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ কর্মজীবনে তিনি গওহরডাঙ্গা বোর্ডের মহাসচিব, তানজীমুল মুদাররিছিন বাংলাদেশের সভাপতি, এবং আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার স্থায়ী কমিটির সদস্যসহ বহু দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে অগ্রনায়ক মাওলানা হাতেম আলী   ব্রিটিশবিরোধী আন্দোলনে অগ্রনায়ক, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা হাতেম আলী মারা যান এই বছরের ১৪ জুন। তিনি শায়খুল আরব ওয়াল আজম আল্লামা সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ. এর শাগরেদ ও হযরত হাফেজ্জি হুজুরের খলিফা ছিলেন।   ছারছীনার পীর শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ   চলতি বছরের ১৭ জুলাই ছারছীনা দরবার শরিফের পীর ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ  মারা যান। তিনি ফুরফুরার মুজাদ্দেদে জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রাহিমাহুল্লাহর পৌত্র ফুরফুরার মরহুম পীর আবুল আনসার মুহাম্মাদ আব্দুল কাহহার সিদ্দিকী আল- কুরাইশী রাহিমাহুল্লাহর বড় জামাতা ছিলেন। মাওলানা মুহাম্মদ তৈয়্যব ২৭ আগস্ট মারা গেছেন রাজধানীর প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ তৈয়্যব। তিনি ছিলেন চাঁদপুরের কারী ইবরাহিমের নাতনির ছেলে (পুতি)। পাশাপাশি আরজাবাদ মাদরাসার সাবেক মুহতামিম মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ. এর বড় জামাতা এবং বর্তমান মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার ভগ্নীপতি।  একই দিন মারা যান ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও বর্তমান চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বড় ভাই মাওলানা সৈয়দ মোমতাজুল করীম মোশকাত।   মাওলানা আব্দুল খালিক সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত ১৩৫ বছরের গৌরব-ঐতিহ্যের দ্বীনি বিদ্যাপীঠ দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) মারা যান ২ সেপ্টেম্বর। তিনি ছিলেন উপমহাদেশের প্রবাদ পুরুষ, ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আসআদ মাদানীর খলিফা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন শায়খে চাক্তা। মাওলানা মুহিবুল হক সিলেটের মাওলানা মুহিবুল হক মারা গেছেন চলতি বছরের ১৩ সেপ্টেম্বর। সিলেটের গোলাপগঞ্জে জুম্মার নামাজের খুতবা দেয়ার সময় মাওলানা মুহিবুল হকের মৃত্যু হয়। অসুস্থতার কারণে শুক্রবার জুম্মার নামাজের পর ইমামতি থেকে তিনি বিদায় নিতে চেয়েছিলেন। জুম্মার নামাজের পরেই এলাকাবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিদায়ের আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই যে তিনি চিরদিনের জন্য বিদায় নিয়ে রবের কাছে ফিরে যান।   মাওলানা আবুল কাশেম চলতি বছরের ১২ অক্টোবর মারা যান মাওলানা আবুল কাশেম। মাত্র ৪৮ বছর বয়সে ভিমড়ুলের কামড়ে মেয়েসহ নিহত হন  তিনি। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়ন দূধনই বাজার জামে মসজিদের ইমাম ছিলেন আবুল কাশেম। হাফেজ মাওলানা আহমদ আলী নরসিংদী জেলার শীর্ষস্থানীয় আলেমেদ্বীন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম গনেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্সে মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম হাফেজ মাওলানা আহমদ আলী চলতি বছরের ২৯ অক্টোবর মারা যান। মুফতি আব্দুল গনী আল গাজী   রাজধানী ঢাকার ইসলামবাগ মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা শাহ আহমদ শফীর প্রথম দিকের খলিফা আল্লামা মুফতী আব্দুল গনী আল গাজী (গাজী সাহেব হুজুর) মারা যান চলতি বছরের ১৫ নভেম্বর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।  মাওলানা আব্দুল হান্নান চলতি বছরের ১৭ নভেম্বর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শত বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান (৬৯) মারা যান। তিনি নোয়াখালী লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শত বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসার মুহতামিম (পরিচালক), শাইখুল হাদীস এবং লক্ষ্মীপুর জেলা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।  মাওলানা সোয়াইব ২০২৪ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মাওলানা সোয়াইব মারা যান। তিনি এগারো মাইল এলাকার শাহ ওয়ালীউল্লাহ হাটহাজারী মাদরাসার শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।  আল্লামা মনসুরুল হাসান রায়পুরী   ২০২৪ সালের ২২ নভেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী মারা যান। মাওলানা মোবারক করিম জওহর চলতি বছরের  ১ ডিসেম্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা ও পবিত্র কোরআন শরিফের বাংলা অনুবাদক মাওলানা মোবারক করিম জওহর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি জওহর বহু গ্রন্থ প্রণয়ন করেছেন। মোবারক করিম একাধিক সমাজসেবামূলক সংস্থার সঙ্গেও জড়িত ছিলেন। তিনি সারা জীবন দ্বীনের প্রচার কাজে নিয়োজিত ছিলেন। মাওলানা আবু আহমদ ২ ডিসেম্বর চট্রগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা আবু আহমদ ৬৫ বছর বয়সে মারা যান।
চলতি বছর হারাতে হয়েছে যেসব আলেমকে
জানুয়ারিতে আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানুয়ারিতে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা মডেল মসজিদ পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। এদিন ধর্ম উপদেষ্টা মসজিদের মাঠে মারকাজুল হাফেজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার আন্তর্জাতিক পুরস্কার পাওয়া হাফেজ ও হাফেজাদের হাতে সম্মাননা তুলে দিয়ে বলেন, ‘কোরআনের উর্বর ভূমি হলো বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে হাফেজরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। ২০২৪ সালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে অবদান রেখেছেন এক নারীসহ ১৫ জন কোরআনের হাফেজ। সৌদি আরব, মিশন, তুরস্ক ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত আন্তর্জাতিক কোরআন ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এই হাফেজরা।’ প্রসঙ্গত, সব জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এখন পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে, ১৬ মার্চ তৃতীয় পর্যায়ে, ১৭ এপ্রিল চতুর্থ পর্যায়ে এবং ৩০ জুলাই পঞ্চম পর্যায়ে ৫০টি করে মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়। সবশেষ ৩০ অক্টোবর ৫০টি মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিকেন্দ্র উদ্বোধন করা হয়।   দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্পের এ ক্যাটাগরির অধীনে, ৬৪টি জেলা ও সিটি করপোরেশন এলাকায় লিফট সুবিধা এবং ২ হাজার ৩৬০ বর্গ মিটার প্রতিটি ফ্লোর স্পেসসহ প্রায় ৬৯টি চারতলা মসজিদ নির্মাণ করার পরিকল্পনা করা হয়। বি ক্যাটাগরির অধীনে, প্রতিটি ১ হাজার ৬৮০ বর্গ মিটার ফ্লোর স্পেস দিয়ে ৪৭৫টি মসজিদ তৈরি করার পরিকল্পনা করা হয় এবং উপকূলীয় অঞ্চলে সি ক্যাটাগরির অধীনে ১৬টি মসজিদের প্রতিটি ২ হাজার ৫২ বর্গ মিটার মেঝে তৈরি করার পরিকল্পনা করা হয়। আরটিভি/এফএ-টি
জানুয়ারিতে আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
ওমরাহ পালনকারীদের জন্য সুখবর
ওমরাহ পালনকারীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে ওমরা পালনকারীরা বিনামূল্যে লাগেজ সংরক্ষণ করতে পারবেন। বুধবার (২৫ ডিসেম্বর) সৌদির দেওয়া ঘোষণা অনুযায়ী, গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, একজন ওমরাহ পালনকারী সর্বোচ্চ চার ঘণ্টার জন্য সাত কেজি ওজনের ব্যাগ রাখতে পারবেন। তবে ব্যাগের বাইরে কিছু রাখা যাবে না। এ ছাড়া মূল্যবান ও নিষিদ্ধ জিনিসপত্র, খাবার ও ওষুধ রাখা যাবে না। ব্যাগ জমা দিয়ে টিকিট নিতে হবে ও টিকিট দেখিয়ে পরে ব্যাগ ফেরত নিতে হবে। ওমরা পালনকারীরা সৌদি আরব সরকার অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা নিতে পারবেন। মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সৌদি প্রেস এজেন্সি জানায়, নুসুক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন ওমরাহ পালনকারীরা। এ ছাড়া কাবা শরিফের আশপাশের সব এলাকায় এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। আরটিভি/এফএ/এস
ওমরাহ পালনকারীদের জন্য সুখবর
মাহফিলে অংশ নিতে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী
কক্সবাজারে একটি তাফসির মাহফিলে অংশ নিতে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম।  তিনি বলেন, মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ। প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন। প্রসঙ্গত, ২০২০ সালে দেশ ছাড়ার প্রায় সাড়ে ৪ বছর পর চলতি বছরের ২ অক্টোবর দেশে ফিরেছিলেন মিজানুর রহমান আজহারী। তবে মাত্র ৯ দিন দেশে অবস্থান করে ১১ অক্টোবর আবারও মালয়েশিয়া চলে যান তিনি। ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন মিজানুর রহমান আজহারী। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। আরটিভি/এফএ/এস
মাহফিলে অংশ নিতে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী
আরও পড়ুন
সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে ভারতের কারাগারে, যে বর্ণনা দিলেন সুখরঞ্জন
আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে: ফ্যাক্ট চেক যা বলছে
ভারতের নির্দেশেই সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: মাসুদ সাঈদী
শহীদ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে