ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের সময় ঘনিয়ে আসছে। মহিমান্বিত এ মাস শুরু হতে এখন ৫০ দিনেরও কম সময় বাকি। জ্যোতির্বিদদের হিসাবে, এ বছর রমজান শুরু হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে।

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ইব্রাহিম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিন হতে পারে। সে হিসেবে আর মাত্র ৪৬ দিন পর শুরু হতে যাচ্ছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র এ মাস।

তিনি আরও জানান, ২৭ মে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হতে পারে। অন্যদিকে, রমজান শেষে মধ্যপ্রাচ্যে ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশন–এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এদিকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া জ্যোতির্বিদরা ২০২৭ সালের পবিত্র রমজানের সম্ভাব্য তারিখও জানিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ৬ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে এবং ৮ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিদদের তথ্যমতে, ২০৩০ সাল পর্যন্ত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই রমজান অনুষ্ঠিত হবে। এরপর ধীরে ধীরে রমজান মাস ডিসেম্বরের দিকে সরে যাবে।

সূত্র: দ্য ন্যাশন

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
পবিত্র রমজান মাসে আরব আমিরাতে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড়