ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা। ছবি: সংগৃহীত

আজ শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, হিজরি ১৪৪৭ সালের রজব মাসের চতুর্থ জুমা। পবিত্র এই দিনে ইসলাম বিশ্বের দুই প্রধান মসজিদ মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন দুই প্রখ্যাত আলেম ও ক্বারি। খবর ইনসাইড দ্য হারামাইনের।

মসজিদে হারাম

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত। তার সুললিত তেলাওয়াত মুসুল্লিদের মুগ্ধ করে।

১৯৫৬ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। শায়খ উসামা ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৮২ এবং ১৯৮৮ সালে।

তার বাবা শায়খ আব্দুল্লাহ মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে শায়খ উসামাহও মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। একইসাথে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য।

মসজিদে নববি

আজ মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি প্রবীণ আলেম ও কারি মসজিদে নববির খতিব শায়খ আলী আল হুজায়ফির ছেলে।

শায়খ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ওই ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন

২০১৯ সাল থেকে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে জুমার নামাজে হামলার চেষ্টা, যেভাবে বাঁচলো মুসল্লিদের প্রাণ
আজ মসজিদে হারাম ও নববিতে জুমার নামাজ পড়াবেন যারা 
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল