ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে জুমার নামাজে হামলার চেষ্টা, যেভাবে বাঁচলো মুসল্লিদের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালাতে গিয়ে ধরা পড়েছেন মুখোশধারী এক যুবক। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) দুপুরে নিউইয়র্ক সিটির ফ্লাশিংয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফ্ল্যাশিংয়ে অবস্থিত মুসলিম সেন্টার অফ নিউইয়র্কে জুমার নামাজের খুতবা চলাকালীন এক যুবক মাস্ক পরিহিত অবস্থায় মসজিদের ভেতর প্রবেশ করেন। একপর্যায়ে তিনি তার পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করার চেষ্টা করলে বিষয়টি দ্রুত নজরে আসে উপস্থিত মুসল্লিদের। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সাহসী কয়েকজন মুসল্লি সঙ্গে সঙ্গে ওই যুবককে জাপটে ধরে তাকে নিরস্ত্র করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিকভাবে মসজিদটিতে লকডাউন ঘোষণা করা হয়। আতঙ্কের জেরে মসজিদের নারী সেকশনের বাতি নিভিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ওই যুবককে আটক করে হেফাজতে নেয়।

পরবর্তীতে পুলিশের তল্লাশিতে ওই যুবকের কাছে থাকা অস্ত্রটিকে একটি ‘বিবি গান’ হিসেবে শনাক্ত করা হয়। এটি প্রচলিত আগ্নেয়াস্ত্র না হলেও জনসমাগমপূর্ণ একটি উপাসনালয়ে এমন অস্ত্রসদৃশ বস্তু নিয়ে প্রবেশের চেষ্টা কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

মসজিদ কমিটির পক্ষ থেকে উপস্থিত মুসল্লিদের সাহসিকতার প্রশংসা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় দ্রুত সাড়া দেয়ার জন্য এনওয়াইপিডিকে ধন্যবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধভাবে ভোট দেওয়া, ভোটার হিসেবে জাল নিবন্ধন এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগে ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
চলতি বছরের শেষ তিন মাসে ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সির পুনর্বিচার হবে কি না, সে সিদ্ধান্ত আগামী ১৬ নভেম্বর জানাবেন আদালত।
তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি
আরও পড়ুন
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও