ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পবিত্র মক্কা নগরীর ফতোয়া প্রদানের দায়িত্ব পেলেন শায়খ ড. বান্দার বালিলাহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম
শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ। ছবি সংগৃহীত

বিশ্ব মুসলিমের হৃদস্পন্দন পবিত্র মক্কা অঞ্চলে শরিয়াহভিত্তিক দিকনির্দেশনা ও ফতোয়া প্রদানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন মসজিদুল হারামের প্রখ্যাত ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং কাউন্সিল অফ সিনিয়র স্কলারসের চেয়ারম্যান শায়খ ড. সালেহ বিন ফাওজান আল-ফাওজান আনুষ্ঠানিকভাবে তাকে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।

সোমবার(২ ফেব্রুয়ারি) সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

আরও পড়ুন

উল্লেখ্য, শায়খ ড. বান্দার বালিলাহ কেবল সৌদি আরবে নন বরং তার সুললিত কণ্ঠের তিলাওয়াত এবং কোরআন-সুন্নাহভিত্তিক প্রজ্ঞাপূর্ণ বক্তব্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তার গভীর ইলমি জ্ঞান ও আধুনিক সমস্যার ইসলামি সমাধানের দক্ষতার কারণেই তাকে এই গুরুভার দেওয়া হয়েছে। এখন থেকে মক্কা অঞ্চলের যেকোনো জটিল ধর্মীয় প্রশ্ন, ইবাদত-বন্দেগি সংক্রান্ত জিজ্ঞাসা এবং সমসাময়িক বিষয়ে শরিয়াহসম্মত আনুষ্ঠানিক ফতোয়া প্রদানের প্রধান উৎস হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

ঐতিহাসিকভাবেই মক্কা অঞ্চলে ফতোয়া প্রদানের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এর আগে বিভিন্ন সময়ে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল-শায়খের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হতো। হারামাইন শরিফাইনকে কেন্দ্র করে দেওয়া ফতোয়াগুলো সারা বিশ্বের মুসলিম উম্মাহর কাছে দিকনির্দেশনা হিসেবে গণ্য হয়। মক্কা যেহেতু ইসলামের কেন্দ্রবিন্দু এবং সারা বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ এখানে ওমরাহ ও হজ করতে আসেন, তাই এখানকার ফতোয়া ব্যবস্থার গুরুত্ব অন্য যেকোনো স্থানের চেয়ে অনেক বেশি।

নতুন এই নিয়োগের মাধ্যমে মক্কা অঞ্চলে একটি সুসংগঠিত এবং নির্ভরযোগ্য ফতোয়া কাঠামো গড়ে তোলার প্রয়াস নিয়েছে সৌদি সরকার।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক