ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শবে বরাতের রোজা ভেঙে ফেললে কি কাজা আদায় করতে হবে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত শবে বরাত। এটি আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত। ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি, সৌভাগ্য ও নাজাত। এ উপলক্ষে অনেক মুসলমান নফল রোজা পালন করে থাকেন। তবে শবে বরাতের নফল রোজা রেখে কেউ যদি তা ভেঙে ফেলেন, তাহলে কি কাজা আদায় করতে হবে এ নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়।

এ বিষয়ে ফুকাহায়ে কেরাম (ইসলামি আইনবিদরা) বলেন, কেউ নফল রোজা শুরু করলে তা পূর্ণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং নফল রোজা ভেঙে ফেললে পরবর্তীতে ওই রোজার কাজা আদায় করা ওয়াজিব, অর্থাৎ ওই দিনের পরিবর্তে অন্য একদিন রোজা রাখতে হবে ভাঙার কারণ গ্রহণযোগ্য হোক বা না হোক।

তবে যদি সফর, অসুস্থতা বা অন্য কোনো শরয়ি ওজর থাকে, তাহলে রোজা ভেঙে ফেলার কারণে কোনো গুনাহ হবে না। আর কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই নফল রোজা ভেঙে ফেললে অনেক আলেমের মতে তা মাকরুহ। যদিও কিছু আলেম বলেছেন, যদি কাজা আদায়ের নিয়ত থাকে, তাহলে ওজর ছাড়াও নফল রোজা ভাঙা মাকরুহ নয়।

প্রখ্যাত হানাফি ফকিহ আল্লামা ইবনে মওদুদ মওসিলি তার বিখ্যাত গ্রন্থ আল-ইখতিয়ার-এ উল্লেখ করেছেন, নফল ইবাদত শুরু করলে তা পূর্ণ করা এবং ভেঙে ফেললে কাজা আদায় করা আবশ্যক। এ প্রসঙ্গে তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করেন
তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। (সুরা মুহাম্মদ: ৩৩)

হাদিস শরিফে বর্ণিত আছে, এক সাহাবিকে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল রোজা ভেঙে আপনার ভাইয়ের দাওয়াতে সাড়া দিন এবং এর পরিবর্তে অন্য একদিন রোজা রাখুন।

অন্য এক হাদিসে বর্ণিত, হজরত আয়েশা (রা.) ও হজরত হাফসা (রা.) নফল রোজা রেখে তা ভেঙে ফেললে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, এই রোজার পরিবর্তে আরেক দিন রোজা রাখো এবং পুনরায় এমন করো না।
(সূত্র: আল-ইখতিয়ার লিতা’লীলিল মুখতার, ১/৬৬)

আলেমদের মতে, শবে বরাতসহ যেকোনো নফল রোজার ক্ষেত্রে এসব বিধান প্রযোজ্য। তাই নফল রোজা পালনের আগে এ বিষয়ে সচেতন থাকা জরুরি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
মেসিকে সম্মান জানাতে নতুন রূপে সেজেছে জন্মস্থান রোজারিও
এবার জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার গুল ফিরোজা
১০ মহররমের বিশেষ মর্যাদার আসল কারণ
ইবাদতে মশগুল থেকে দিনটি পালনের পরামর্শ