ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গর্ভবতী নারীর রোজা: আবশ্যকতা ও ছাড়ের বিধান

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত

রমজানের রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রাপ্তবয়স্ক ও সুস্থ নারী-পুরুষের ওপর রোজা রাখা বাধ্যতামূলক। তবে মানবজীবনের বাস্তবতা বিবেচনায় ইসলাম বিশেষ কিছু ক্ষেত্রে ছাড়ের বিধান রেখেছে। গর্ভবতী নারীর রোজা রাখা নিয়েও শরিয়তে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।

আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সুরা আল-বাকারা: ১৮৩)। এ বিধান অনুযায়ী সাধারণ অবস্থায় গর্ভবতী নারীর জন্যও রোজা রাখা ফরজ।

তবে শরিয়তের দৃষ্টিতে গর্ভবতী নারী যদি আশঙ্কা করেন যে রোজা রাখার কারণে তার নিজের স্বাস্থ্য বা গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, সে ক্ষেত্রে তাঁর জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। এমন পরিস্থিতিতে তিনি পরে সুস্থ হলে ওই রোজাগুলো কাজা আদায় করবেন।

এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে সে অন্য সময়ে সমসংখ্যক রোজা পূরণ করবে। (সুরা আল-বাকারা: ১৮৪)। ফিকহবিদদের মতে, গর্ভাবস্থায় রোজা রাখা যদি কষ্টকর বা ক্ষতিকর হয়, তবে অসুস্থ ব্যক্তির বিধানের সঙ্গে মিল রেখে পরে কাজা আদায় করাই সঠিক পন্থা।

ধর্মীয় আলেমরা বলেন, গর্ভবতী নারীর ক্ষেত্রে রোজা রাখা বা না রাখা উভয় ক্ষেত্রেই নিজের স্বাস্থ্য ও গর্ভের সন্তানের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেওয়া উত্তম।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
মেসিকে সম্মান জানাতে নতুন রূপে সেজেছে জন্মস্থান রোজারিও
এবার জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার গুল ফিরোজা
গর্ভবতী নারীর শরীরে হেপাটাইটিস বি থাকলে যা করবেন
১০ মহররমের বিশেষ মর্যাদার আসল কারণ